২২ জানুয়ারী ২০২৪, ৪:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লিভারপুলে ফিরছেন মোহাম্মদ সালাহ

আফ্রিকান নেশন্স কাপে খেলতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে আত্রান্ত মোহাম্মদ সালাহ জাতীয় দল ছেড়ে লিভারপুলে ফিরে আসছেন। দেশটির ফুটবল এসোসিয়েশন আশা করছেন পুনর্বাসন শেষে আইভরি কোস্টে অনুষ্ঠানরত আফ্রিকান নেশন্স কাপে আবারো ফিরবেন সালাহ।

মিশরীয় ফুটবল এসোসিয়েশন এক বিবৃবিতে জানিয়েছে কেপ ভার্দের বিপক্ষে মিশরের ম্যাচে সালাহ দলে থাকবেন। এরপর যুক্তরাজ্যে ফিরে আসবেন।

মিশরীয় মেডিকেল স্টাফ ও লিভারপুলের মেডিকেল দলের সাথে আলোচনার পর চিকিৎসার জন্য সালাহকে যুক্তরাজ্যে ফিরিয়ে নেবার সিদ্ধান্ত হয়েছে। তবে সেমিফাইনালের আগে আবারো তার ফেরার সম্ভাবনা আছে ।’

লিভারপুল ম্যানেজার জার্গেন ক্লপও ইংল্যান্ডে চিকিৎসার জন্য ৩১ বছর বয়সী সালাহকে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করেছেন, ‘এটাই এই মুহূর্তে আমাদের পরিকল্পনা। তবে এখনো শতভাগ নিশ্চিত না, আমি জানি না শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হয়েছে। তবে পুনর্বাসনের জন্য তাকে ফিরিয়ে আনার বিষয়টি ভাল হয়েছে বলে আমি মনে করি।’

ইতোমধ্যেই কেপ ভার্দের বিপক্ষে গ্রুপ-বি’র ম্যাচের পর মিশরের শেষ ষোলর ম্যাচের জন্য (বাছাই সাপেক্ষে) দল থেকে ছিটকে গেছেন সালাহ। মিশরীয় এফএ প্রাথমিক ভাবে আশা করেছিল কোয়ার্টার ফাইনালে মিশর খেলতে পারলে সালাহ ফিরে আসবেন।

কিন্তু এখন দেখা যাচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি সম্ভাব্য সেমিফাইনালের আগে সালাহর ফিরে আসার কোন সম্ভাবনা নেই। মিশরের আশা টিকে থাকলে আফ্রিকান নেশন্স কাপে সালাহর আবারো ফিরে যেতে ক্লপের পক্ষ থেকে কোন সমস্যা নেই বলে জানা গেছে।

আফ্রিকান নেশন্স কাপের প্রথম ম্যাচে মোজাম্বিকের বিপক্ষে ২-২ গোলের ড্রয়ের ম্যাচটিতে সালাহর পেনাল্টির গোল দলকে রক্ষা করেছে। এখনো পর্যন্ত মিশরের হয়ে আফ্রিকান নেশন্স কাপের শিরোপা জয় করা সম্ভব হয়নি সালাহর। এর আগে ২০১৭ সালে ক্যামেরুন ও দুই বছর আগে সেনেগালের কাছে ফাইনালে পরাজিত হয়ে হতাশ হতে হয়েছিল সালাহকে। এএফপি

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএলের মাঝে হঠাৎ অবসরের ঘোষণা রশিদ খানের

মিত্রদের দায়-দায়িত্ব নিয়ে ন্যাটো প্রধানের সামনে ট্রাম্পের বার্তা

হরমুজ প্রণালীতে নতুন শর্ত, তেলে ব্যারেলপ্রতি ১ ডলার টোল চাইছে ইরান

বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা, আলোচনায় ভ্যান্স–উইটকফ–কুশনার

ভিসা নিয়ে কড়াকড়ি, ১৩ দেশের একসঙ্গে সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামায় বিশ্বনেতাদের সন্তোষ, স্থিতিশীলতার পথে আহ্বান

মিশিগানে তিন দিনব্যাপী কনসুলেট সেবা সমাপ্ত, রেকর্ড সংখ্যক প্রবাসীর সেবা গ্রহণ

জাতিসংঘে হরমুজ ইস্যুতে চীন-রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন

ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উর্ত্তীণ ঔষধ ব্যবহার, লাখ টাকা জরিমানা

১০

‘রেড লাইন’ পার হলেই সংঘাত ছড়াবে আরও বিস্তৃত অঞ্চলে: ইরানের হুঁশিয়ারি

১১

মিশিগানে শিশুদের নানা প্রতিযোগিতা, উদ্যোগে বাংলা সাহিত্য পরিষদ

১২

স্বাধীনতা দিবস উপলক্ষে মিশিগান সেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অংশগ্রহণে নিরাপত্তা গ্যারান্টি চাইছে ইরান

১৪

হুমকিতে অনড় ইরান, ক্ষতিপূরণ পেলেই খুলবে হরমুজ

১৫

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানকে কতবার আলটিমেটাম

১৬

ইরান অভিযান ঘিরে অস্বীকৃতি, ১২ কর্মকর্তা ছাঁটাই মার্কিন বাহিনীতে

১৭

এমপির উদ্যোগে পুনরায় চালু হলো ২ বছর বন্ধ থাকা প্যাথলজি বিভাগ

১৮

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের তালিকা চূড়ান্ত

১৯

এপস্টিন নথি ইস্যুতে পাম বন্ডিকে বরখাস্তের পথে ট্রাম্প

২০