প্রবাসের মাটিতে ছড়িয়ে থাকা তরুণ প্রজন্মের মাঝে নতুন এক মহতি বার্তা পৌঁছে দেয়া ও তা কার্যকর করার দৃঢ় প্রত্যয় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিশিগানে ‘প্রথম’ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো ঐতিহ্যবাহী বাংলাদেশ মাল্টি কালচারাল ফাউন্ডেশন ‘বিএমসিএফ’ (BMCF) মিশিগান,যুক্তরাষ্ট্র।
জমকালো আয়োজনে সংশ্লিষ্ট রাজ্যের ওয়ারেন সিটিস্থ বিসমিল্লাহ কাবাব এন্ড কারী রেষ্টুরেন্টে গত রবিবার সন্ধ্যায় ফাউন্ডেশন সদস্য ও অতিথিরা অপরূপ সৌন্দর্য্যের একটি কেক কেটে আনন্দ-উল্লাসে ওই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। এসময় একে অপরকে কেক খাওয়ানোর পাশাপাশি বক্তব্য রাখেন, বিএমসিএফ সভাপতি ইকবাল হোসাইন, সহ-সভাপতি হিমেল হোসেন, নির্বাহী সদস্য মোস্তফা আহমেদ, ডাইরেক্টর রাজন উদ্দিন,কমিউনিটি ব্যক্তিত্ব কবির আহমেদ সহ প্রমুখ সংস্কৃতিমনা ব্যক্তিত্বগণ।
একই সময় চলে ভুঁড়ি ভোজের মহোৎসব। এমন একটি জমকালো আয়োজনে বক্তাদের কাছে জানতে চাওয়া হয় যে, প্রবাসের মাটিতে ‘বিএমসিএফ’ নামক একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার পেছনে কি উদ্দেশ্য। জবাবে সংশ্লিষ্ট ফাউন্ডেশন কর্ণধারগণ বলেন, প্রবাসে আসা ও বেড়ে উঠা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে তাদের নানান মেধা বিকশিত করার একটি সুশৃংঙ্খল সঠিক গাইডলাইন দেয়ার অভিপ্রায় নিয়ে একঝাক উদিয়মান সংস্কৃতিমনা ব্যক্তিত্বের প্রাণবন্ত প্রয়াসে গত এক বছর আগে এই ‘বিএনসিএফ’ নামে ফাউন্ডেশনটির আত্মপ্রকাশ ঘটানো হয়।

এ লক্ষ্যে ফাউন্ডেশনের পক্ষ থেকে ইতিমধ্যে প্রজেটিভ গুনাবলী তুলে ধরে তরুণ-তরুণীদের সঠিক পথে আকৃষ্ট করার কাজ চলছে। সেই সাথে এসব তরুন প্রজন্মকে ভবিষ্যতে একটি সুন্দর জীবন গড়ার জন্য পেশাদার পরামর্শ, প্রশিক্ষণ সহায়তামূলক নির্দেশনা প্রদান করা। শুধু তাই নয়, সম্ভাবনাময় বর্তমান ও ভবিষ্যৎ এই প্রজন্মকে মাদক, জুয়া থেকে যেমন দূরে রাখা তেমনি কখনো কখনো হতাশায় নিমজ্জিত আত্মহত্যার প্রবণতা থেকে রক্ষা করার জন্য কাজ করছে ফাউন্ডেশন। যা একমাত্র করা সম্ভব যথাযথ দিক নির্দেশনা ও প্রশিক্ষণের মাধ্যমে ।
এছাড়াও সংশ্লিষ্ট ফাউন্ডেশন প্রবাসের মাটিতে বাংলাদেশী সংস্কৃতির তুলে ধরারও প্রতিনিধিত্ব করতে চায়। এমনকি প্রবাসে একটি ভাল মজবুত কমিউনিটি ও ভালো সম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলার জন্য কাজ করছে এই ফাউন্ডেশন। এসব কর্মকান্ড পরিচালনার মাধ্যমে প্রবাসের মাটিতে ফাউন্ডেশনের সুখ্যাতি এবং জীবনযাত্রার মান উন্নতি করা সম্ভব হবে। এদিকে সংশ্লিষ্ট ফাউন্ডেশনের কর্ণধারগণ আরো জানান, বিএনসিএফ (BMCF) কর্তৃক কর্মকান্ডগুলোর মধ্যে আরো ইভেন্ট রয়েছে, যেমন অটো শো, বারবিকিউ, বাস্কেটবল টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট ছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে আরো আছে, মিশিগান রাজ্যের সবচেয়ে বড় এবং জনপ্রিয় বাঙালি মেলা যেখানে এলইডি প্রজেক্টেড স্ক্রিন সহ বড় মঞ্চে বহু সাংস্কৃতিক শিল্পীরা অংশগ্রহণ করে এবং আগামীতেও করবেন।
মন্তব্য করুন