বাংলা সংবাদ, আইটি ডেস্ক
৯ অক্টোবর ২০২৫, ১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চ্যাটজিপিটিতে বন্ধুকে হত্যার কৌশল জিজ্ঞেস, শিক্ষার্থী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে শ্রেণিকক্ষে স্কুলের ডিভাইস ব্যবহার করে ওপেনএআই-এর চ্যাটজিপিটিকে ‘আমার বন্ধুকে কিভাবে হত্যা করব?’-এ ধরনের প্রশ্ন করার অভিযোগ উঠেছে। এক প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

 

 

প্রতিবেদনটি বলা হয়েছে, স্কুলের কম্পিউটার মনিটরিং সিস্টেম গ্যাগল ওই বার্তাটি শনাক্ত করে তাৎক্ষণিকভাবে পর্যালোচনার জন্য চিহ্নিত করে। মার্কিন সংবাদমাধ্যম ডব্লিউএফএলের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্কুল নিরাপত্তা প্রটোকল অনুযায়ী গ্যাগলের সতর্কবার্তা পাঠানো হয় ক্যাম্পাস পুলিশের কাছে, যারা দ্রুতই ফ্লোরিডার সাউথওয়েস্টার্ন মিডল স্কুল থেকে ওই শিক্ষার্থীকে শনাক্ত ও আটক করে।

 

 

পুলিশ জিজ্ঞাসাবাদে কিশোরটি জানায়, সে ‘মজা করছিল বা বন্ধুকে ট্রল করছিল।’ তবে যুক্তরাষ্ট্রে স্কুল সহিংসতার সংবেদনশীল ইতিহাসের প্রেক্ষিতে পুলিশ বিষয়টিকে গুরুত্ব সহকারে নেয়। ভোলুশিয়া কাউন্টি শেরিফস অফিস নিশ্চিত করেছে, ছেলেটিকে গ্রেপ্তার করে স্থানীয় কিশোর অপরাধ সংশোধনাগারে পাঠানো হয়েছে। ঘটনার পর কর্তৃপক্ষ ছোটদের এআই ব্যবহারে অভিভাবকদের উদ্দেশ্যে সতর্কতা জারি করেছে।

 

 

শেরিফ অফিসের বিবৃতিতে বলা হয়,  ‘আরেকটি ‘রসিকতা’ যা ক্যাম্পাসে জরুরি পরিস্থিতি তৈরি করেছে। অভিভাবকরা, দয়া করে সন্তানদের সঙ্গে কথা বলুন, যাতে তারা একই ভুল না করে। এর আগেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

 

 

গত এপ্রিল মাসে ক্যালিফোর্নিয়ায় ১৬ বছর বয়সী এক কিশোর আত্মহত্যা করে, অভিযোগ উঠেছে— চ্যাটজিপিটি তাকে একাকী করে তুলেছিল এবং আত্মহত্যার পরিকল্পনা তৈরি করতে সহায়তা করেছিল। ছেলেটির মা-বাবা ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা করেন। তারা অভিযোগ করেন, চ্যাটবট তাকে মানবিক সাহায্যের দিকে না ঠেলে বরং আত্মঘাতী চিন্তায় উৎসাহ দিয়েছিল।

 

 

এদিকে গ্যাগল দীর্ঘদিন ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছে। অনেক সময় ভুল সতর্কবার্তা তৈরি করা এবং স্কুলে নজরদারিমূলক পরিবেশ সৃষ্টি করার অভিযোগ রয়েছে এটির বিরুদ্ধে। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রে স্কুল-নির্ভর মনিটরিং সিস্টেমগুলো শিক্ষার্থীদের স্কুল অ্যাকাউন্ট ও ডিভাইসে লেখা প্রায় সবকিছুই নজরদারি করে।

 

 

হাজার হাজার স্কুল এই ধরনের সফটওয়্যার ব্যবহার করে, যা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কথোপকথন স্ক্যান করে সম্ভাব্য ঝুঁকির সংকেত শনাক্ত করে এবং তাৎক্ষণিকভাবে স্কুল কর্তৃপক্ষ বা আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০