১৬ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্যারিয়ার থামবে না, যত দিন চাইবে খেলবে রোনালদো : পর্তুগাল কোচ

বয়স এরই মধ্যে পেরিয়েছে চল্লিশের ঘর। তবে ফিটনেস ও পারফরম্যান্সে নেই এর কোনো ছাপ। এখনও জাতীয় দল ও ক্লাবে সমান দাপটে খেলে চলেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তারকা এই স্ট্রাইকার কবে অবসর নেবেন সেই প্রশ্ন ঘুরপাক খায় অনেকের মনেই।

 

 

তবে রোনালদোর খেলা চালিয়ে যাওয়া বিষয়ে আশাবাদী তার সাবেক সতীর্থ ও পর্তুগাল দলের সহকারী কোচ রিকার্ডো কারভালহো। তার পরিষ্কার বার্তা, রোনালদো যতদিন চান ততদিন পর্তুগালের হয়ে খেলবেন। পর্তুগিজ টেলিভিশন চ্যানেল আ বোলা’কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন কারভালহো।

 

 

“আমার মনে হয়, যতদিন সে (রোনালদো) চাইবে ততদিন (ফুটবল খেলতে) থাকবে। সত্যি বলতে, এত বছর ধরে সে অনেক কৃতিত্ব অর্জন করেছে… এবং এখনও সে ভালো করছে, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।”

 

 

রোনালদোর নেতৃত্বে ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বে দারুণ শুরু করেছে পর্তুগাল। আর্মেনিয়ার বিপক্ষে ৫-০ গোলের জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের অভিযান শুরু করেছে পর্তুগাল। সেই ম্যাচে রোনালদো নিজেও করেছেন জোড়া গোল। রোনালদোর নেতৃত্বে তাই খুশি পর্তুগালের সহকারী কোচ।

 

 

“আমি জানি না, সে কতদিন খেলতে পারবে বা এই বিষয়ে তার কোনো সীমা আছে কি না, কিন্তু আমরা সবাই খুশি যে সে আমাদের অধিনায়ক এবং দলকে যেভাবে নেতৃত্ব দিচ্ছে, সত্যিই প্রশংসনীয়।”

 

 

৪০ বছর বয়সেও রোনালদোকে এখনও এত গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখা উচিত কি না, এ নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। তবে এ নিয়ে কারভালহোর কোনো সন্দেহ নেই।

 

 

“আমাদের দলে ভালো নেতারা রয়েছে। ক্রিস্তিয়ানো জানে, সময়ের সঙ্গে হয়তো একদিন পেরে উঠবে না। তবে সে এখনও ভালো অনুভব করছে। দলের খুবই গুরুত্বপূর্ণ অংশ সে। আমার মনে হয়, সে এখন ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছে।”

 

 

সবকিছু ঠিক থাকলে ৪০ বছর বয়সী রোনালদোকে ২০২৬ বিশ্বকাপে আবারও নেতৃত্ব দিতে দেখা যেতে পারে। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো এরই মধ্যে ২২৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলে পর্তুগালের হয়ে ১৪১ গোল করেছেন।

 

 

সম্প্রতি সৌদি প্রো লিগের দল আল-নাসরের সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেছেন পর্তুগিজ সুপারস্টার। ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ মাঠে নামলে এটি তার ষষ্ঠ বিশ্বকাপ হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১০

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১১

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১২

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৪

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৫

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৬

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৭

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৮

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৯

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

২০