১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কৃত্রিম বুদ্ধিমত্তাকে নেতা বানাতে চলেছে জাপানি দল

নির্বাচনে বড় ধরনের ব্যর্থতা ও প্রতিষ্ঠাতা নেতার পদত্যাগের পর, মঙ্গলবার জাপানের একটি নবীন রাজনৈতিক দল ঘোষণা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে নেতৃত্ব গঠন করবে।

 

 

জাপানের পশ্চিমাঞ্চলের একটি ছোট শহরের সাবেক মেয়র শিনজি ইশিমারুর নেতৃত্বে এ বছরের জানুয়ারিতে ‘পাথ টু রিবার্থ’ নামের এই দলটি গঠিত হয়েছিল। এ দলের কোনো নির্দিষ্ট নীতিমালা নেই এবং এর সদস্যরা নিজেদের মতো করে এজেন্ডা ঠিক করতে পারেন।

 

 

সফল অনলাইন প্রচারের কারণে ২০২৪ সালের টোকিও গভর্নর নির্বাচনে ইশিমারু অপ্রত্যাশিতভাবে দ্বিতীয় হয়েছিলেন। কিন্তু এ বছরের উচ্চকক্ষে নির্বাচনে কোনো আসন না পাওয়ায় তিনি দল ছেড়ে দেন।

 

 

নিজেকে দলের নতুন নেতার সহকারী হিসেবে পরিচয় দেওয়া কোকি ওকুমুরা সাংবাদিকদের বলেন, ‘নতুন নেতা হবে এআই।’ ২৫ বছর বয়সী কিয়োটো বিশ্ববিদ্যালয়ের এই পিএইচডি ছাত্র জানিয়েছেন, কবে ও কিভাবে এআইকে প্রয়োগ করা হবে, তা এখনো নির্ধারিত হয়নি। আপাতত তিনি কাগজে-কলমে দলের নেতা থাকবেন।

 

 

ওকুমুরা বলেন, ‘এআই দলের সদস্যদের রাজনৈতিক কর্মকাণ্ড নির্ধারণ করবে না, বরং সম্পদ বণ্টনের মতো সিদ্ধান্তে ভূমিকা রাখবে—যেমন, কোন সদস্য কতটা সহায়তা পাবে।’ সম্প্রতি দলের অভ্যন্তরীণ প্রতিযোগিতায় জিতে তিনি ইশিমারুর উত্তরসূরি হন।

 

 

তবে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করলেও ‘পাথ টু রিবার্থ’ এখনো আসন জয়ের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। গত জুনে টোকিও অ্যাসেম্বলি নির্বাচনে দলের ৪২ জন প্রার্থী সবাই হেরে যান। আর জুলাইয়ে উচ্চকক্ষের নির্বাচনে অংশ নেওয়া ১০ জন প্রার্থীও হেরে যান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

আনন্দঘরে বিপুল আনন্দ

১০

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১২

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৩

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৪

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৫

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৬

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৭

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৮

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

১৯

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে কোন কৌশলে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

২০