৩ অগাস্ট ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ব্রাজিলের কোপা আমেরিকা জয়

৩৯ বছর বয়সেও থেমে নেই মার্তা। অতিরিক্ত সময়ে মাঠে নেমে জোড়া গোল করে দলকে ম্যাচে ফেরান, এরপর টাইব্রেকারে নিশ্চিত করেন ইতিহাস। লাতিন আমেরিকার নারী ফুটবলের মহাযুদ্ধ, কোপা আমেরিকা ফেমিনিনার নাটকীয় ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে নবমবারের মতো চ্যাম্পিয়ন হলো ব্রাজিল।

 

 

ইকুয়েডরের রদ্রিগো পাজ ডেলগাদো স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত এই ফাইনালে তিনবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ায় ব্রাজিল। নির্ধারিত সময়ে ৩-৩, অতিরিক্ত সময় শেষে ৪-৪ সমতা—শেষ পর্যন্ত টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায় তারা।
৮২তম মিনিটে বদলি নেমেই আলো ছড়ান মার্তা। ষষ্ঠ মিনিটের ইনজুরি সময়ে প্রথম গোল করে সমতা ফেরান (৩-৩), এরপর অতিরিক্ত সময়ে ব্রাজিলকে ৪-৩ ব্যবধানে এগিয়ে দেন এই কিংবদন্তি ফরোয়ার্ড। যদিও কলম্বিয়ার লেইসি সান্তোস ১১৫তম মিনিটে গোল করে ম্যাচে ফেরান দলকে।

 

 

টাইব্রেকারে ব্রাজিলের গোলরক্ষক লোরেনা দা সিলভা ছিলেন দুর্দান্ত। দুটি পেনাল্টি ঠেকিয়ে দলকে জয় এনে দেন এবং নিশ্চিত করেন ব্রাজিলের টানা পঞ্চম শিরোপা। মার্তা এর আগে ছয়টি বিশ্বকাপ ও ছয়টি অলিম্পিকে খেলেছেন। জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা এখন ১২২, ম্যাচ ২০৬টি। এদিন তার অভিজ্ঞতা ও নেতৃত্বই ফাইনালে পার্থক্য গড়ে দেয়। ব্রাজিলের হয়ে অ্যাঞ্জেলিনা আলোনসো (৪৫তম মিনিট) ও আমান্ডা গুতিয়েরেস (৮০তম মিনিট) গোল করেন। অলিম্পিকে রুপাজয়ী এই দলের গুতিয়েরেস এই টুর্নামেন্টে ছয় গোল করে শীর্ষ গোলদাতা হন, তার সঙ্গে সমানসংখ্যক গোল করেছেন প্যারাগুয়ের ক্লাউডিয়া মার্টিনেজ।

 

 

কলম্বিয়ার হয়ে গোল করেন লিন্ডা কাইসেদো (২৫তম মিনিট), মায়রা রামিরেজ (৮৮তম মিনিট) ও লেইসি সান্তোস (১১৫তম মিনিট)। এ ছাড়া ব্রাজিল ডিফেন্ডার তার্সিয়ানে আত্মঘাতী গোল করেন (৬৯তম মিনিট), যা তৃতীয়বারের মতো লিড এনে দেয় কলম্বিয়াকে। এই জয়ে দক্ষিণ আমেরিকায় নিজেদের আধিপত্য আরও সুদৃঢ় করল ব্রাজিল নারী দল। কোপা আমেরিকার ৯টি আসরের ৮টিই এখন তাদের দখলে। বিশ্বকাপে ২০০৭ সালের রানার্স-আপ হওয়াই তাদের সেরা সাফল্য, অলিম্পিক ফাইনালেও উঠেছে তিনবার।
এই ম্যাচটি ছিল ২০২২ সালের ফাইনালের পুনরাবৃত্তি, যেখানে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। তবে এবারের নাটকীয়তা, রোমাঞ্চ আর মার্তার ‘লিজেন্ডারি’ প্রত্যাবর্তন একে করে তুলেছে অবিস্মরণীয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১০

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১১

আনন্দঘরে বিপুল আনন্দ

১২

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৪

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৫

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৬

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৭

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৮

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৯

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

২০