৩১ অগাস্ট ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঐতিহাসিক জয়ে ভারতীয় বক্সারকে হারালেন হাসান শিকদার

বাংলাদেশি বক্সার হাসান শিকদার লিখলেন ইতিহাস। ভারতের লোকেশ দাঙ্গিকে হারিয়ে তিনি জিতেছেন ডব্লিউবিসি এশিয়ান কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের শিরোপা, যা বাংলাদেশের বক্সিং ইতিহাসে প্রথম কোনো ডব্লিউবিসি শিরোপা জয়।

 

 

বসুন্ধরার কনভেনশন সেন্টারে এএফ বক্সিং প্রমোশন আয়োজিত ‘এক্স ৩৬০ ফাইট নাইট–এর রোমাঞ্চকর লড়াইয়ে নবম রাউন্ডে প্রতিপক্ষকে নকআউট করে জয় নিশ্চিত করেন হাসান। ১০ রাউন্ডের উত্তেজনাপূর্ণ ম্যাচে তার এই জয় শুধু ব্যক্তিগত নয়, জাতীয় পর্যায়েও নতুন মাইলফলক।

 

 

জয়ের পর আবেগঘন প্রতিক্রিয়ায় হাসান বলেন,“দীর্ঘ পাঁচ বছরের কষ্ট আজ স্বার্থক হলো। এ অর্জনকে আমি আন্তর্জাতিক সাফল্যের ধারাবাহিকতার শুরু হিসেবে দেখতে চাই। ভবিষ্যতেও দেশকে গর্বিত করার চেষ্টা অব্যাহত থাকবে।” তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে বক্সিংয়ে সুযোগ করে দেওয়ার জন্য এএফ বক্সিং প্রমোশনের চেয়ারম্যান আসাদুজ্জামানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

 

এএফ বক্সিং প্রমোশনের কমিশনার আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী বক্সিং অঙ্গনে কাজ করছেন এবং বাংলাদেশকে ডব্লিউবিসিতে প্রতিনিধিত্ব করাচ্ছেন। দেশের এই ঐতিহাসিক সাফল্যে আশাবাদী হয়ে তিনি মনে করেন, যেভাবে দেশের বক্সিং আগাচ্ছে, সব ঠিক থাকলে ২০২৭ সালের মধ্য বাংলাদেশ থেকে কেউ বিশ্ব চ্যাম্পিয়ন হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০