২৫ ডিসেম্বর ২০২৩, ৩:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এমসি’র সাবেক প্রিন্সিপাল সালেহ আহমদ স্মরণে মিশিগানে আলোচনা সভা

মিশিগানে সিলেট এমসি (মুরারিচাঁদ) কলেজের সাবেক প্রিন্সিপাল সালেহ আহমদ স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) ওয়ারেন সিটির আল শাহী পেলেস রেষ্টুরেন্টে আয়োজিত সভায় কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সৈয়দ ইকবাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, আক্কাছ কোরেশী, বাবুল আহমদ বাচ্চু, আলফু কামালী, সৈয়দ শিব্বির আহমেদ, সৈয়দ ইয়াহিয়া, শামসুন নুর কোরেশী, পাভেল কোরেশী, সৈয়দ মশরুর আহমদ, মাহফুজ কোরেশী, সৈয়দ জনী, সৈয়দ মাহবুব আহমদ ও সৈয়দ কামরান আহমদ প্রমুখ।

মোহাম্মদ নজরুল ইসলামের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা মরহুম শিক্ষাবীদের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, একজন পরোপকারী সদালাপী ও সাদা মনের মানুষ ছিলেন প্রিন্সিপাল সালেহ আহমদ। সেই সাথে বক্তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করেন। এ সময় দোয়া পরিচলন করেন মাওলানা মিজানুর রহমান। এতে মিশিগানে সৈয়দ পুর বাসীর বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দসহ কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ব্যবসায়ী, প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এমসি কলেজের সাবেক প্রিন্সিপাল সালেহ আহমদ ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
প্রফেসর সালেহ আহমদ ১৯৬৩ সালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার সৈয়দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। চতুর্দশ বিসিএস পরীক্ষায় সাধারণ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হন। পরে ময়মনসিংহ গফরগাঁও সরকারি কলেজে মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে ১৯৯৩ সালে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। ১৯৯৪-২০০১ সালে এমসি কলেজে, এরপর ২০০১ সালে রাজশাহী সিটি সরকারি কলেজে এবং পরবর্তীতে আবারও পদোন্নতি পেয়ে এমসি কলেজে মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে কলেজের অধ্যক্ষের দায়িত্বও পালন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের বিরুদ্ধে ঐতিহাসিক রায়, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল সুপ্রিম কোর্ট

মিশিগানে বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান সংবর্ধিত

মিশিগানে দুর্গা টেম্পল ডেট্রয়েটের উদ্যোগে বর্ণাঢ্য কমিউনিটি বনভোজন অনুষ্ঠিত

৮ আগস্ট  ‘’বাংলাদেশ ল’য়ার্স এসোসিয়েশন অফ মিশিগান, ইউএসএ এর ফ্যামিলি ডিনার- ২০২৬‘’ অনুষ্ঠিত হবে

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক’র উদ্যোগে শিক্ষাণুরাগী শামসুজ্জামান শাহজাহানকে সংবর্ধনা

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

১০

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

১১

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

১২

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

১৩

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

১৪

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১৫

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১৬

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১৭

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৮

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১৯

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

২০