১২ নভেম্বর ২০২৩, ৩:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারবে বাংলাদেশ

শঙ্কা মুক্ত বাংলাদেশ। নিশ্চিতভাবে খেলতে পারবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারত-পাকিস্তানের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। বাংলাদেশেকে পাকিস্তান হতাশ করলেও ভারতের জয়ে উবে গেল সব শঙ্কা।

রোববার (১২ নভেম্বর) বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৬০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ভারত। ফলে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি নিশ্চিতভাবে খেলতে পারবে বাংলাদেশ। বিশ্বকাপে নিজের শেষ ম্যাচে ৩০৬ রান করেও অজিদের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। তবে বড় ব্যবধানে হারলেও রান রেটে লাভ হয়েছিল টাইগারদের। তাও শঙ্কা ছিল চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে।

টাইগারদের শেষ ম্যাচ থেকে জানা গিয়েছিল, বাংলাদেশ ৩০০+ রান করলে অস্ট্রেলিয়া তা যদি ২০.৪ ওভারের আগে পেরিয়ে যায়, তাহলেই কেবল রান রেটে শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে পড়বে বাংলাদেশ। তবে বাস্তবে তা সম্ভব হয়নি। মিচেল মার্শের বিধ্বংসী ১৩২ বলে ১৭ চার ও ৯ ছক্কায় ১৭৭ রান, ডেভিড ওয়ার্নার আর স্টিভ স্মিথ ফিফটিতেও তা সম্ভবপর হয়নি। অজিদের জিততে গেলেছে ৪৪.৪ ওভার। তাতে অন্তত শ্রীলঙ্কার পেছনে পড়েনি বাংলাদেশ। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস সমান দুটি করে ম্যাচে জয় পেলেও, বাকি দুদলের চেয়ে নেট রানরেটে এগিয়ে থাকায় অষ্টম হয়েছে টাইগাররা।

বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম সবগুলো দল কমপক্ষে ২টি করে ম্যাচ জিতেছে। স্মরণকালের সবচেয়ে খারাপ বিশ্বকাপ কাটালেও বিশ্বকাপে এটিই দ্বিতীয় সর্বোচ্চ সাফল্য টাইগারদের। এর আগে ২০০৭ বিশ্বকাপে সুপার এইটে সপ্তম দল হিসেবে শেষ করেছিল বাংলাদেশ। আর ২০১৫ সালে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়াটাই এখন পর্যন্ত সর্বোচ্চ সাফল্য হিসেবে ধরা হয়। এবার লিগ পর্যায়ে অষ্টম স্থানে থেকে শেষ করল বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমানবহরে আসছে কাতারের উপহারের বিমান

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

১১

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

১২

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

১৩

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

১৪

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১৫

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১৬

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১৭

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১৮

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৯

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

২০