জাহিদ আহমেদ
২৯ মে ২০২৪, ৬:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইসিসির স্বীকৃতি পেল মেজর লিগ ক্রিকেট

দিন দিন বেশ জনপ্রিয়তা পাচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগগুলোর মধ্যে ভারতের আইপিএল, বাংলাদেশের বিপিএল, শ্রীলঙ্কার এলপিএল, পাকিস্তানের পিএসএল এবং ওয়েস্ট ইন্ডিজের সিপিএল লিস্ট ‘এ’ মর্যাদা পেয়ে আসছে। এবার তাদের কাতারে যুক্ত হলো যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি)। আইসিসির স্বীকৃতি পেয়েছে এই ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ। তাই এখন থেকে লিস্ট ‘এ’ মর্যাদা ভোগ করবে এমএলসি।

 

এর আগে, লিস্ট মর্যাদা পাওয়ার জন্য আইসিসির শর্ত ছিল আয়োজক দেশগুলোকে টেস্ট খেলুড়ে দেশ হতে হবে। তবে সম্প্রতি এই শর্ত শিথিল করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। গত ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি লিগকে লিস্ট ‘এ’ মর্যাদা দেওয়ার পর এবার এমএলসি পেয়েছে এই মর্যাদা।

 

আইসিসির স্বীকৃতি পেয়ে বেশ রোমাঞ্চিত মেজর লিগ ক্রিকেটের পরিচালক জাস্টিন গেয়ালে। তিনি ইএসপিএন ক্রিকইনফোকে বলেছেন, ‘আমরা এ খবরটিতে সত্যি খুব রোমাঞ্চিত। এটা আসলে এই টুর্নামেন্টে খেলা খেলোয়াড়দের উচ্চ মানেরই স্বীকৃতি। এর ফলে যুক্তরাষ্ট্রে খেলাধুলার গ্রহণযোগ্যতা অনেকখানি বাড়বে।’

 

লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার ফলে মেজর লিগ ক্রিকেট এখন থেকে অফিসিয়াল টি-টোয়েন্টি লিগ হিসেবে বিবেচিত হবে। এর ফলে মেজর লিগ ক্রিকেটের সকল রেকর্ড ও পরিসংখ্যান এখন থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফরম্যাটের অধীনে গণ্য হবে।

এমএলসি এক বিবৃতিতে বলেছে, ‘এখন প্রতিটি সেঞ্চুরি, হাফ-সেঞ্চুরি, ‘ফাইভ-ফর’, রান আউট, জয়, পরাজয় এবং চ্যাম্পিয়নশিপ খেলার আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফরম্যাটে অফিসিয়াল ক্যারিয়ার পরিসংখ্যান হিসাবে নথিভুক্ত করা হবে।’ এছাড়াও লিস্ট-এ স্ট্যাটাসটি এমএলসি-এর সফল উদ্বোধনী মৌসুমের পরে আসে এবং যুক্তরাষ্ট্রে প্রিমিয়ার ক্রিকেট প্রদানের জন্য তার অটুট উৎসর্গের ওপর জোর দেয়।’

 

এমএলসি এর দ্বিতীয় সিজনের ম্যাচগুলো আগামী ৫ জুলাই থেকে শুরু হবে, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই। এই মৌসুমে এলএ নাইট রাইডার্সের হয়ে খেলবেন বাংলাদেশের সাকিব আল হাসান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

১

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

২

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৩

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৪

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৬

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৭

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৮

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৯

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১০

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১১

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১২

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৩

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৪

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৫

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৬

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৮

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৯

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

২০