২৯ মে ২০২২, ২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অধিনায়কের দিক দিয়েও অন্য রকম এবারের আইপিএল ফাইনাল

সঞ্জু স্যামসন ও হার্দিক পান্ডিয়া—আইপিএলের এবারের ফাইনালে মুখোমুখি দুই অধিনায়ক একটা ইতিহাসই গড়তে যাচ্ছেন। ফাইনালে যে দুই দল ট্রফির জন্য ঝাঁপাবে, সে দুই দলের কোনো অধিনায়কেরই জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই—আইপিএলের ১৪ বছরের ইতিহাসে এমন ঘটনা ঘটতে যাচ্ছে প্রথমবার।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটানস। নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট এই প্রথমবারের মতো আইপিএলে খেলতে নেমেই ফাইনালে খেলছে। আর রাজস্থান দ্বিতীয়বারের মতো। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরেই বাজিমাত করেছিল শেন ওয়ার্নের রাজস্থান। এরপর আর কখনোই ফাইনালে খেলা হয়নি তাদের।

রাজস্থানের অধিনায়ক স্যামসন ও গুজরাটের অধিনায়ক পান্ডিয়া—দুজনই ভারতীয় দলে খেলেছেন। কিন্তু কখনোই অধিনায়কত্ব করার সুযোগ পাননি। এর আগে আইপিএলের যতগুলো ফাইনাল হয়েছে, তার প্রতিটিতেই কোনো না কোনো দলের অধিনায়ক জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। আরও একটি ব্যাপারে অন্য রকম এক ফাইনালই হতে যাচ্ছে এবার। অধিনায়কের বাইরে দুই দলে যেসব বিদেশি ক্রিকেটাররা আছেন, তাঁরাও কেউ নিজেদের জাতীয় দলকে নেতৃত্ব দেননি।

এর আগে ভারতের অধিনায়কত্ব করার অভিজ্ঞতা ছাড়াই আইপিএলের ফাইনালে কোনো দলকে নেতৃত্ব দেওয়ার ঘটনা আছে একটিই। ২০১৭ সালের ফাইনালে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস ও রাইজিং পুনে সুপারজায়ান্টস। মুম্বাইয়ের অধিনায়কত্ব করছিলেন রোহিত শর্মা। তবে তখনো ভারতকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ছিল না তাঁর। পুনে দলে সেবার মহেন্দ্র সিং ধোনি থাকলেও অধিনায়কত্ব করেননি। তবে তাদের অধিনায়ক স্টিভ স্মিথ অবশ্য তার আগেই অস্ট্রেলীয় ক্রিকেট দলের নেতৃত্ব দিয়ে ফেলেছিলেন।

গুজরাট জিতলে ২০১৬ সালের পর প্রথমবার নতুন চ্যাম্পিয়ন পাবে আইপিএল, সেবার শিরোপা জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে এর আগেই অধিনায়কত্বের দিক দিয়ে এবার অন্য রকম এক ফাইনালই দেখছে আইপিএল!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে হবিগঞ্জ বৃন্দাবন কলেজের সাবেক ভিপি নজমুল আজিজকে সংবর্ধনা

বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম বন্ধ করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশী বাংলাদেশিদের জন্য বড় সুখবর

মার্কিন নাগরিক স্বামী বা স্ত্রীর মৃত্যুর পর গ্রিন কার্ড পেতে ৬ শর্ত

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি আরোপের প্রস্তাব

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মিশিগানে ছাদিছ ২০২৬ শিক্ষার্থীদের সার্টিফিকেট, পাগড়ি ও বোরকা প্রদান সম্পন্ন

বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগানের ফ্যামিলি ডিনার-২০২৬ অনুষ্ঠিত

নিউইয়র্কে মুনার পার্কচেস্টার চাপ্টারের মনোমুগ্ধকর পারিবারিক মিলনমেলা

জাতিসংঘে ভাষণ দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাসের নিউইয়র্ক সফর আটকে দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

১০

নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’

১১

নিউইয়র্কে পিৎজার দোকানে ঢুকে গুলি করে বাংলাদেশিকে হত্যা, আরেকজন আহত

১২

জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা

১৩

ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা

১৪

টেক্সাসের স্কুলে অভিবাসী শিক্ষক নিয়োগ নিষিদ্ধ চান গভর্নর

১৫

আটলান্টিক সিটিতে ‘ব্লক বাই ব্লক’ অনুষ্ঠানে প্রাণের আমেজ

১৬

নিউজার্সিতে ডা. নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায়ের স্মরণে সান্ধ্য আসর

১৭

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ৩০ বছরের সবচেয়ে ভয়াবহ বন্যা, নিহত ৫

১৮

গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বুলেটিন

১৯

খানক্বায়ে ইমাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

২০