বাংলা সংবাদ ডেস্ক
৯ নভেম্বর ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক সিটির ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র হিসেবে শপথ নিয়েছেন মুহিত মাহমুদ। প্রায় এক বছর ধরে চলা নির্বাচনী ফলাফল নিয়ে আইনি লড়াই, আদালতের একাধিক শুনানি ও নানা নাটকীয়তার পর অবশেষে নগরীর মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। রোববার (৮ নভেম্বর) হ্যামট্রামিক কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান মিশিগানের ৩১তম ডিস্ট্রিক্ট কোর্টের প্রধান বিচারক অ্যালেক্সিস জি. ক্রট। 

 

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ, বাংলাদেশি প্রবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন, অতিথিদের বক্তব্য ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথের পর নির্বাচনী নথিতে স্বাক্ষর করেন মুহিত মাহমুদ। পরে নবনির্বাচিত মেয়র হিসেবে বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশি সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন করা হয়। তবে হ্যামট্রামিকের মেয়র পদে মুহিত মাহমুদের এই অভিষেকের পেছনে রয়েছে দীর্ঘ আইনি লড়াইয়ের ইতিহাস। 

 

২০২৫ সালের ৪ নভেম্বর অনুষ্ঠিত মেয়র নির্বাচনে প্রথমে মাত্র ১১ ভোটের ব্যবধানে পরাজিত ঘোষণা করা হয় তাঁকে। প্রাথমিক ফলাফলে ইয়েমেনি বংশোদ্ভূত অ্যাডাম আলহারবি পান ২ হাজার ৭১ ভোট এবং মুহিত মাহমুদ পান ২ হাজার ৬০ ভোট। নির্বাচনের পর ৩৭টি ডাকযোগে দেওয়া ব্যালট গণনায় অন্তর্ভুক্ত না হওয়ার বিষয়টি সামনে এলে ফলাফল নিয়ে শুরু হয় বিতর্ক। বিষয়টি শেষ পর্যন্ত আদালতে গড়ায়। 

 

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালতের নির্দেশে চলতি বছরের ১৬ অক্টোবর ওই ৩৭টি ব্যালট গণনা করা হয়। এতে পাল্টে যায় নির্বাচনের ফলাফল। নতুন গণনায় মুহিত মাহমুদ পান ২ হাজার ৮৯ ভোট এবং অ্যাডাম আলহারবি পান ২ হাজার ৭৭ ভোট। অর্থাৎ ১২ ভোটের ব্যবধানে এগিয়ে যান মুহিত মাহমুদ। তবে ভোট গণনায় এগিয়ে গেলেও মেয়র পদে তাঁর দায়িত্ব গ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। মুহিত মাহমুদের হ্যামট্রামিক শহরে বসবাসের যোগ্যতা নিয়েও আদালতে আইনি বিরোধ চলছিল। 

 

গত ৩০ অক্টোবর ওয়েইন কাউন্টি সার্কিট কোর্টের বিচারক ক্যাথলিন ম্যাকার্থি রায় দেন, মুহিত মাহমুদ হ্যামট্রামিকের বৈধ বাসিন্দা এবং মেয়র পদে দায়িত্ব পালনের যোগ্য। একই সঙ্গে সংশোধিত নির্বাচনী ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রত্যয়নের পথ খুলে যায়। এরপর ৪ নভেম্বর ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসার্স মুহিত মাহমুদের নির্বাচনী বিজয় আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন করে। এর মধ্য দিয়ে তাঁর মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের আইনি পথ সুগম হয়। 

 

এর আগে প্রাথমিক নির্বাচনী ফলাফলের ভিত্তিতে চলতি বছরের জানুয়ারিতে মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছিলেন অ্যাডাম আলহারবি। সংশোধিত ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রত্যয়নের পর তাঁর স্থলাভিষিক্ত হলেন মুহিত মাহমুদ। তবে আলহারবির পক্ষ থেকে নির্বাচনের ফলাফল নিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে। 

 

বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ এর আগে হ্যামট্রামিক সিটি কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় রাজনীতি ও কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার পর এবার শহরটির সর্বোচ্চ নির্বাচিত নির্বাহী পদে অধিষ্ঠিত হলেন তিনি। ডেট্রয়েট শহরের পাশেই অবস্থিত হ্যামট্রামিক যুক্তরাষ্ট্রের অন্যতম বহুজাতিক নগরী। এখানে বাংলাদেশি, ইয়েমেনি, পোলিশসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের বসবাস। বিশেষ করে বাংলাদেশি অভিবাসীদের উল্লেখযোগ্য উপস্থিতির কারণে শহরটি প্রবাসী বাংলাদেশিদের কাছে পরিচিত একটি জনপদ। 

 

এই শহরে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র হিসেবে মুহিত মাহমুদের দায়িত্ব গ্রহণ স্থানীয় বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্বের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। মাত্র ১১ ভোটে পরাজয়ের প্রাথমিক ঘোষণা থেকে আদালতের নির্দেশে নতুন গণনায় ১২ ভোটে বিজয় এবং শেষ পর্যন্ত মেয়র হিসেবে শপথ গ্রহণ—হ্যামট্রামিকের এই নির্বাচন আবারও সামনে এনেছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিটি ভোটের গুরুত্ব। 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

১

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

২

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

৩

মধ্যবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে অভিবাসন নীতিকে দায়ী করলেন ট্রাম্প

৪

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

৫

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

৬

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

৭

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

৮

কংগ্রেসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাম্প কি শুল্ক ও অভিবাসন নীতি ধরে রাখতে পারবেন?

৯

বিজয় ভাষণে জেডি ভ্যান্সকে কেন ‘হাবিবি’ বললেন আবদুল আল-সাঈদ

১০

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ১৫ নভেম্বর

১১

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়লেন ১০ প্রার্থী

১২

গ্রিনকার্ড ও ওয়ার্ক পারমিটের আবেদনে কঠোর হচ্ছে ইউএসসিআইএস

১৩

স্পিকার পদে কৃষ্ণাঙ্গ নেতৃত্ব, নতুন ইতিহাসের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

১৪

‘ট্রাম্পই এখনো প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস

১৫

মার্কিন কংগ্রেসে নিয়ন্ত্রণ পেয়ে ডেমোক্র্যাটদের সামনে যেসব সুযোগ

১৬

কমলগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য, ক্ষতি ৩ লাখ টাকা

১৭

সহজে পালনীয় নবীজির ২০টি সুন্নত

১৮

নিত্যজীবনের ১০টি অবহেলিত সুন্নত

১৯

মার্কিনকর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

২০