
দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ হল বহুল আলোচিত সিনেমা ‘ফারাজ’-এর ট্রেলার। ঢাকার রাজধানী গুলশানের হলি আর্টিজানে হওয়া মর্মান্তিক সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে নির্মিত হেয়েছে সিনেমাটি।
এদিকে ট্রেলারে ফুটে উঠেছে, হলি আর্টিজানে হওয়া মর্মান্তিক সন্ত্রাসী হামলার উপরে নির্মিত চলচ্চিত্রটির ট্রেলারে সেই রাতের ভয়াবহতা । সন্ত্রাসীদের মোকাবিলা করে অভিনেতা জাহান কাপুরকে বলতে শোনা যায়, ‘তোমাদের মতো লোকদের কাছ থেকে আমার ইসলাম ফেরত চাই আমি।’ জাহান প্রয়াত অভিনেতা শশী কাপুরের নাতি এবং রণবীর কাপুর এবং কারিনা কাপুরের চাচাতো ভাই। সিনেমাটির খলনায়ক চরিত্রে অভিনয় করছেন আদিত্য রাওয়াল। তিনি পরেশ রাওয়ালের ছেলে।
একরাতের ভয়াবহ সন্ত্রাসী হামলা ।ঢাকার বুকে জনসমাগমপূর্ণ রোস্তোঁরায় হঠাৎ করে সন্ত্রাসীদের আক্রমণ ও এলোপাতাড়ি গুলি চালিয়ে জিম্মিকৃতদের ধর্মের নামে হত্যার গল্প উঠে এসেছে ফারাজে। জিম্মিদের উদ্ধারে এগিয়ে আসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও দেখা গেছে ট্রেলারে। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটির ট্রেলার মুক্তির পরপরই প্রশংসা কুড়াচ্ছে।
এদিকে ফারাজে অভিনয় করেছেন জুহি বাব্বর, আমির আলি, শচীন লালওয়ানি, পলক লালওয়ানি এবং রেশহাম সাহানি সহ প্রমুখ সিনেমাটি ২০২৩ সালের ৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এটি পরিচালনা করেছেন হানসাল মেহতা এবং প্রযোজনার দায়িত্বে রয়েছেন অনুভব সিনহা, টি সিরিজ ও বেনারাস মিডিয়া ওয়ার্কস।
হলি আর্টিজানের ঘটনায় নির্মিত ‘ফারাজ’-এর ট্রেলার প্রকাশ
মন্তব্য করুন