২২ জানুয়ারী ২০২৩, ১১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হজে এ বছর বিধিনিষেধ রাখছে না সৌদি

হজে এ বছর বিধিনিষেধ রাখছে না সৌদি

চলতি বছরে হজযাত্রীর সংখ্যা সীমিত রাখবে না সৌদি আরব। করোনাভাইরাসের কারণে গত তিন বছর হজযাত্রীর সংখ্যা সীমিত করে দিয়েছিল সৌদি সরকার যা আর সীমিত রাখা হবে না এ নিয়ে এক বিবৃতিতে গণমাধ্যমকে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী।

দেশটির রাজধানী রিয়াদে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ আরো জানান করোনাভাইরাস চলাকালীন সময়ের মতো করা হবে যেখানে কোন ধরণের বয়সের পরিধি রাখা হবে না।

বিশ্বের প্রত্যেক মুসলমানদের জন্য জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ। ইসলাম ধর্মাবলম্বীদের পাঁচটি ফরজের মধ্যে হজ অন্যতম। তাই হজ করতে পারে সবার কথা মাথায় রেখেই সৌদি আরব এমন সিদ্ধান্ত নিয়েছে।

আগামী জুন মাসে হজ অনুষ্ঠিত হওয়ার কথা। তাই আগে থেকেই দেশটি হজ পূর্ববর্তী পরিকল্পনার প্রস্তুতি নিয়ে ব্যস্ত, যেন সাবলীলভাবে আসন্ন মুসলমানগণ সঠিকভাবে এবং নিরাপদে হজ পালন করতে পারেন।

২০১৯ সালে প্রায় ২৫ লাখ যাত্রী হজে অংশ নেন। পরবর্তী দুই বছর ২০২০ এবং ২০২১ সালে করোনা মহামারির কারণে হজযাত্রীর সংখ্যা কমানো হয়। ২০২২ সালে প্রায় ৯ লাখ হজযাত্রী ছিলেন। এর মধ্যে ৭ লাখ ৮০ হাজার ছিলেন সৌদি আরবের বাইরের দেশের।

সে সময় হজযাত্রীদের বয়সসীমা ৬৫ বছরের নিচে সীমিত করে দেওয়া হয় পাশাপাশি করোনার টিকা নেওয়া ও করোনা নেগেটিভ সনদ দেখানো বাধ্যতামূলক করা হয়।

সার্বিক সুরক্ষার কথা চিন্তা করেই তখন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে করোনা মহামারি এবং এর প্রাদুর্ভাব অনেকাংশে কম হওয়ায় সৌদি সরকার চায় সবাইকে হজের সুযোগ দেওয়ার জন্য। একজন মুসলমান হিসাবে হজ সবারই কাম্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

১০

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালিত

১১

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

১২

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

১৩

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

১৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

১৫

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

১৬

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

১৭

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

১৮

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

১৯

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

২০