২১ জানুয়ারী ২০২৩, ২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিটবেল্ট না পরায় সাজা পেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক গাড়িতে সিটবেল্ট না পরায় জরিমানার মুখোমুখি হয়েছেন । শুক্রবার সিটবেল্ট না বেঁধে গাড়িতে চড়ার জন্য ব্রিটিশ পুলিশ এ জরিমানা করেছে। এ বিষয়ে এর আগে ক্ষমা চেয়েছিলেন তিনি।

এর আগে চলন্ত গাড়িতে সিটবেল্ট সরানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ঋষি সুনাক।

শুক্রবার লঙ্কাশায়ার পুলিশ টুইটারে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে দেখা যাচ্ছে, লঙ্কাশায়ারে চলন্ত গাড়িতে এক ব্যক্তি সিটবেল্ট পরেননি। তাই শুক্রবার আমরা লন্ডনের ৪২ বছর বয়সি ব্যক্তিকে শর্তসাপেক্ষ নির্দিষ্ট শাস্তির প্রস্তাব দিয়েছি।

ওই ভিডিওতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে সিটবেল্ট ছাড়া গাড়িতে যেতে দেখা যায়। আর এতেই বিস্তর সমালোচনা শুরু হয়। এর পর সুনাক ভুল স্বীকার করেন। বৃহস্পতিবার তার জন্য ক্ষমাও চান তিনি।

এদিকে সুনাকের এই কাজের জন্য তাকে কটাক্ষ করার সুযোগ ছাড়েনি লেবার পার্টি। লেবার পার্টির মুখপাত্র বলেছেন, ‘ঋষি সুনাক জানেন না কীভাবে সিটবেল্ট, তার ডেবিট কার্ড, ট্রেন পরিষেবা, অর্থনীতি, এই দেশ পরিচালনা করতে হয়। এ তালিকা প্রতিদিন বাড়ছে।’

সূত্র: বিবিসি ও রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএলের মাঝে হঠাৎ অবসরের ঘোষণা রশিদ খানের

মিত্রদের দায়-দায়িত্ব নিয়ে ন্যাটো প্রধানের সামনে ট্রাম্পের বার্তা

হরমুজ প্রণালীতে নতুন শর্ত, তেলে ব্যারেলপ্রতি ১ ডলার টোল চাইছে ইরান

বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা, আলোচনায় ভ্যান্স–উইটকফ–কুশনার

ভিসা নিয়ে কড়াকড়ি, ১৩ দেশের একসঙ্গে সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামায় বিশ্বনেতাদের সন্তোষ, স্থিতিশীলতার পথে আহ্বান

মিশিগানে তিন দিনব্যাপী কনসুলেট সেবা সমাপ্ত, রেকর্ড সংখ্যক প্রবাসীর সেবা গ্রহণ

জাতিসংঘে হরমুজ ইস্যুতে চীন-রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন

ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উর্ত্তীণ ঔষধ ব্যবহার, লাখ টাকা জরিমানা

১০

‘রেড লাইন’ পার হলেই সংঘাত ছড়াবে আরও বিস্তৃত অঞ্চলে: ইরানের হুঁশিয়ারি

১১

মিশিগানে শিশুদের নানা প্রতিযোগিতা, উদ্যোগে বাংলা সাহিত্য পরিষদ

১২

স্বাধীনতা দিবস উপলক্ষে মিশিগান সেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অংশগ্রহণে নিরাপত্তা গ্যারান্টি চাইছে ইরান

১৪

হুমকিতে অনড় ইরান, ক্ষতিপূরণ পেলেই খুলবে হরমুজ

১৫

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানকে কতবার আলটিমেটাম

১৬

ইরান অভিযান ঘিরে অস্বীকৃতি, ১২ কর্মকর্তা ছাঁটাই মার্কিন বাহিনীতে

১৭

এমপির উদ্যোগে পুনরায় চালু হলো ২ বছর বন্ধ থাকা প্যাথলজি বিভাগ

১৮

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের তালিকা চূড়ান্ত

১৯

এপস্টিন নথি ইস্যুতে পাম বন্ডিকে বরখাস্তের পথে ট্রাম্প

২০