বাংলা সংবাদ ডেস্ক
১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যে ভাষায় কথা বলেন কেবল দুই যমজ ভাই

ম্যাথু ও মাইকেল ইয়োল্ডেন যমজ ভাই। ২৫টি ভাষায় দখল আছে। এর বাইরে আরও একটি ভাষা পারলেও সেটা ঠিক গোনায় ধরা যায় না। কারণ, সে ভাষা তাঁরা নিজেরাই বানিয়েছেন, নিজেরাই ব্যবহার করেন।

অবশ্য ইয়োল্ডেন ভাইয়েরা এ ক্ষেত্রে প্রথম নন। যমজ ভাইবোনেরা প্রায়ই এমন নিজেদের ভাষা বানিয়ে থাকে। একে বলে ‘ক্রিস্টোফেজিয়া’। গ্রিক ভাষায় এর মানে ‘গোপন ভাষা’। যমজ শিশুদের প্রায় ৪০ শতাংশের এমন নিজস্ব ভাষা থাকে। কিন্তু বড় হতে হতে ওরা সে ভাষা ভুলে যায়। কারণ, সে ভাষায় অন্যদের সঙ্গে কথা বলা যায় না। অনেক সময় পরিবার থেকেও আসে বাধা। কারণ, ওরা কী বলছে, তা মা-বাবাও বুঝতে পারেন না। অনেক সময় আবার উল্টো ফলও ঘটে। তারা নিজেদের ভাষায় এতই অভ্যস্ত হয়ে যায় যে সাধারণ ভাষা শিখতেই কষ্ট হয়ে যায়। যেমনটা হয়েছিল জুন ও জেনিফার গিবনসের। ওরা কেবল নিজেদের মধ্যেই কথা বলত। নিজেদের ভাষায়। অন্য ভাষায় কথা বলতেই পারত না

এমনিতে তাদের পরিবারের ভাষা মূলত ইংরেজি। মা-বাবা তাঁদের নিয়ে প্রথম বিদেশে যান স্পেনে। তাঁদের বয়স তখন ৮ বছর। আইসক্রিম কিনতে গিয়ে দেখেন, বিক্রেতা ইংরেজি বোঝেন না। তখন অভিধান ঘেঁটে ঘেঁটে কাজ চালানোর স্প্যানিশ শিখে ফেলেন তাঁরা। সেই শুরু। এরপর ইতালিয়ান শিখলেন। তারপর স্ক্যান্ডিনেভিয়ার ভাষাগুলো। এভাবে একে একে শিখে ফেলেন ২৫টি ভাষা। সেসব ভাষার চাপে নিজেদের ভাষা হারাবে কী! উল্টো সেসব ভাষার নিয়মে-উপকরণে আরও শক্তপোক্ত হতে থাকে তাঁদের ভাষা। তারপর যখন প্রথম কম্পিউটার হাতে পেলেন, ‘উমেরি’ লিপি বানানোর চিন্তাও করেছিলেন। তবে শেষ পর্যন্ত সে পরিশ্রম আর করেননি। তাঁরা মাত্র উমেরিভাষী, তার জন্য এত কষ্ট করা কি সাজে! লাতিন লিপি দিয়েই সে কাজ চালিয়ে নিচ্ছেন দুই ভাই। দুজনেই এখন থাকেন স্পেনে। মাইকেল গ্রান্দ ক্যানারি দ্বীপে, ম্যাথু বাস্ক প্রদেশে। আর নিজেদের মধ্যে যোগাযোগ করেন উমেরিতে। গিয়েছিল ‘সাইলেন্ট টুইনস’ বা “নির্বাক যমজ”

(তথ্যসূত্র: বিবিসি)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

মিশিগানে বাংলা প্রেস ক্লাব ইউএস এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পারিবারিক মিলনমেলা

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১০

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১১

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১২

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৩

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

১৪

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

১৫

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১৬

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১৭

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১৮

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৯

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

২০