২০ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব মিশিগানের মেডিসন হাইটসের অফিসে মেডিটেশন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয় ।
সংগঠনের সভাপতি সৈয়দ মঈনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান-এর সঞ্চালনায় কর্মশালায় মেডিটেশন নিয়ে আলোচনা করেন যথাক্রমে কোয়ান্টাম ফাউন্ডেশন , সিলেট-এর সাবেক সেন্টার ইনচার্জ শাহরিয়ার আহমেদ, কোয়ান্টাম ফাউন্ডেশন শাহজালাল,উপশহর ,সিলেট-এর সাবেক সিনিয়র কো-অরগানিয়ার নাজমুন নাহার বেগম, চবি এলামনাই মিশিগান-এর উপদেষ্টা সালাউদ্দিন আহমদ।
এছাড়াও অনুষ্ঠানে সাবেক প্রভাষক ও চবি ২৫ ৩ম ব্যাচের শিক্ষার্থী হোসেন সরওয়ার সাগর-কে মিশিগানে স্বাগতম জানানো হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন আমিনুর রশিদ চৌধুরী, লুৎফুল বারী নিয়ন , কাজী এবাদুল ইসলাম, জাবেদ চৌধুরী, মোহাম্মদ আফতাব, মোঃ নজরুল ইসলাম ,আবুল কালাম আজাদ প্রমুখ
মন্তব্য করুন