৭ নভেম্বর ২০২৩, ৯:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে মুড়িয়া ইউনিয়ন সমাজকল্যান সমিতি অব বিয়ানীবাজার ইউ এস এ ইন্ক-এর অভিষেক ও শপথ অনুষ্ঠিত

ঐক্য, শিক্ষা, সমাজসেবায় ব্রত সামাজিক সংগঠন মুড়িয়া সমাজকল্যান সমিতি অব বিয়ানীবাজার ইউ এস এ ইন্ক-এর অভিষেক ও শপথ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (৫ নভেম্বর) দুপুরে মিশিগানের ওয়ারেন সিটিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত ছিলো। প্রথম অংশে শপথ গ্রহণ এবং দ্বিতীয় অংশে অভিষেক। জিল্লুর রাহমান কোরআন তেলাওয়তে মাধ্যমে শুরু হওয়া প্রথম পর্বে সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হাসিব। শুভেচ্ছা বক্তব্য রাখেন মো: মিছবাহ ঊদ্দিন।

আহ্বায়ক মো: নুর ইসলাম নুরুল উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেম্ট্রামিক সিটি প্রো টেম মেয়র মো: কামরুল হাসান। এ সময় আহ্বায়ক কমিটির মো: আব্দুল হসিব, মো: নজরুল ইসলাম, মো: মিছবা উদ্দিন ও আব্দুশ সাকুর খান মাখন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করে শুনান মো: আব্দুল হাসিব।

অনুষ্ঠানের প্রথম পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেম্ট্রামিক সিটি কাউন্সিল ম্যান মুহিত মাহমুদ, আবু মুসা ও নাইম চৌধুরী ।

জিল্লুর রাহমান উপস্থাপনায় ও মো নুর ইসলাম নুরুল কোর আন তেলাওয়াতে শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব অভিষেক অনুষ্ঠান।

ফখরুল ইসলামের সভাপতিত্ব অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরো টেম মেয়র কামরুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর মুহিত মাহমুদ, আবু মুসা, নাইম চৌধুরী, আহবায়ক মো: নুর ইসলাম নুরুল, এডভোকেট মহব্বত খান, বিয়ানীবাজার সমিতি সাবেক প্রেসিডেন্ট নুরুজজামান এখলাছ, আহ্বায়ক কমিটি অন্যতম সদস্য মহানগর আওয়ামী লীগ সভাপতি আব্দুশ শাকের খান প্রমুখ।

বক্তারা সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া এবং সর্বপরি সংগঠনের সকল কার্মযজ্ঞে সর্বাত্তক সহযোগিতার হাত নিয়ে পাশে থাকার জন্য সকলের প্রতি আহবান জানান।

সভায় মুড়িয়া ইঊনিয়ন সমাজকল্যান সমিতি অব বিয়ানীবাজার ইউ এস এ ইন্ক-এর সভাপতি ফখরুল ইসলাম, সহ-সভপতি সিরাজুল ইসলাম, নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক জিল্লুর রাহমানসহ কমিটির ২১ সদস্য অনুষ্ঠানে উপস্থিত থেকে শপথ গ্রহণ করেন।

পরিশেষে সভাপতি ফখরুল ইসলামের সমাপনি বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণ কারা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প প্রশাসনে আরও এক মন্ত্রীর বিদায়, পদ ছাড়লেন শ্রম সচিব

ইইউর সঙ্গে পিসিএ চুক্তির প্রথম ধাপ সম্পন্ন বাংলাদেশের

ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

ভ্যান্স কি পাকিস্তান যাচ্ছেন? ট্রাম্প ও হোয়াইট হাউসের বিপরীত দাবি

বন্দুক হামলায় কেঁপে উঠল যুক্তরাষ্ট্র, প্রাণ হারাল ৮ শিশু

মিশিগানে ২৪ এপ্রিল CurryFy রেস্টুরেন্টের উদ্বোধন পুরো মেনুতে ৫০ শতাংশ ছাড়

চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা

প্রবাসে বাংলা সংস্কৃতির মিলনমেলা, মিশিগানে বসছে ‘USB বৈশাখী উৎসব’

১০

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

১১

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

১২

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

১৩

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

১৪

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

১৫

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

১৬

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

১৭

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

১৮

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

২০