১৯ জুলাই ২০২২, ৭:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে মাঙ্কিপক্স কেস বাড়ছে

মাঙ্কিপক্স ভাইরাস। ছবি সংগৃহীত।

সোমবার (জুলাই ১৮) পর্যন্ত মিশিগানে ষোল জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে।

যার মধ্যে ওকল্যান্ড কাউন্টিতে ছয়জন, ডেট্রয়েট শহরে চারজন, ম্যাকম্ব কাউন্টিতে তিনজন, কেন্ট কাউন্টিতে দুজন এবং ওয়েন কাউন্টিতে একজন রয়েছে।

প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে ও উদ্বিগ্নতা ছড়িয়ে পড়ছে।

তবে এখনও পর্যন্ত মিশিগান রাজ্যে আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রের অন্য রাজ্যের থেকে তুলনামূলকভাবে কম।

মাঙ্কিপক্স সবথেকে বেশি শনাক্ত হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে। গত ১৮ জুলাই পর্যন্ত এখাানে সর্বোচ্চ ৬১৮টি কেস সনাক্ত করা হয়েছে।

এদিকে, বিশ্বব্যাপী চলমান মাঙ্কিপক্স প্রাদুর্ভাবের মধ্যে এপর্যন্ত ১,৮০০ এর বেশি আমেরিকান এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

ভাইরাসটিকে মধ্য ও পশ্চিম আফ্রিকার প্রথম সনাক্ত করা হয়‌।

মাঙ্কিপক্সের লক্ষণ ও উপসর্গ সম্পর্কে ডাক্তারদের পর্যাপ্ত পরিমাণে তথ্যের অভাব এবং কখন একজন ব্যক্তির পরীক্ষা করা উচিত তা ঠিক করতে না পারাকে এই ভাইরাস ছড়িয়ে পড়ার অন্যতম প্রধান কারণ হিসেবে বলা হচ্ছে।

উল্লেখ্য, মিশিগানের প্রথম মাঙ্কিপক্স কেস ওকল্যান্ড কাউন্টিতে সনাক্ত হয়।

মাঙ্কিপক্সের লক্ষণগুলির মধ্যে রয়েছে: জ্বর, মাথাব্যথা, পেশী ব্যথা, পিঠে ব্যথা, ফোলা, ঠাণ্ডা লাগা, ক্লান্তি অনুভব হওয়া, ফুসকুড়ি উঠা, যা পিম্পল বা ফোস্কার মতো দেখতে এবং এগুলি মুখ, মুখের ভিতরে, হাত, পা, বুকে হতে পারে।

মাঙ্কিপক্স সম্পর্কে আরও তথ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এর ওয়েবসাইটে পাওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উদ্‌যাপন

১

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

২

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

৩

নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারে ‘ভয়ের রাজনীতি’, সিএনএনের বিশ্লেষণ

৪

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতি নবায়নের সুবিধা বাতিল

৫

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

৬

মার্কিন নির্বাচনে বাজির বিরুদ্ধে অধিকাংশ নাগরিক, জরিপে উদ্বেগ প্রকাশ

৭

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

৮

মিশিগানে নতুন মেডিকেইড নিয়ম, স্বাস্থ্যবিমা হারাতে পারেন ২ লাখ মানুষ

৯

দ্বৈত নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন পাসপোর্ট ব্যবহার বাধ্যতামূলক

১০

যুক্তরাষ্ট্রে অবসরভাতা বাড়ার সম্ভাবনা, ২০২৭ সালের COLA নিয়ে অপেক্ষা

১১

আড়াইশ বছর পূর্তির পাসপোর্টে ট্রাম্পের ছবি, প্রশ্ন রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে

১২

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

১৩

জে-১ ভিসা জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত

১৪

অভিবাসন নথি নিয়ে তদন্ত, ইলহান ওমরের বাসভবনে ফেডারেল অভিযান

১৫

মিশিগান বাংলাদেশি কমিউনিটিতে ডেমোক্রেটিক পার্টির জোটভুক্ত নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর

১৬

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১৭

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

১৮

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

১৯

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

২০