১৬ ডিসেম্বর ২০২৩, ৮:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে মহান বিজয় দিবস উদযাপন করলো নতুন প্রজন্ম

বর্ণাঢ্য আয়োজনে মিশিগানে মহান বিজয় দিবস পালন করেছে ওকল্যান্ড ইন্টারন্যাশনাল একাডেমি। ১৫ ডিসেম্বর সকাল ৯টায় স্কুল ক্যাফেটেরিয়ায় আয়োজিত অনুষ্ঠানে তুলে ধরা হয় স্বাধীনতা সংগ্রামের গৌরবগাঁথা ইতিহাস।

বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাববৃন্দ্রের সাথে ভিনদেশি শিক্ষক- শিক্ষার্থীদের অংশগ্রহণ অনুষ্ঠানকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

লাখো শহিদের রক্তের সঙ্গে মিশে আছে স্বাধীনতার ইতিহাস, বিজয়ের আনন্দ। প্রবাসে থাকলেও দেশের মাটি ও মানুষকে ভুলে থাকতে চান না শিক্ষার্থীরা। এজন্য তারা মহান বিজয় দিবস উদযাপনে নানা অনুষ্ঠানের আয়োজন করেন স্কুলের মিলনায়তনে। লাল সবুজের পতাকা হাতে অনুষ্ঠানে অংশ নেন শিক্ষার্থীরা। কাগজ দিয়ে নিজেরাই বানিয়েছেন অনুষ্ঠানের ব্যানার।

বাংলাদেশ ও অ্যামেরিকার জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী দেশাত্ববোধক গান ও নাচ পরিবেশন করেন।

শিক্ষকবৃন্দের বক্তব্যে উঠে আসে দীর্ঘ মুক্তি সংগ্রামে অকোতোভয় মুক্তিযোদ্ধাদের কথা। বড় পর্দায় দেখানো হয় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের বিভিন্ন চিত্র । মুখরিত হয়ে উঠে পুরো মিলনায়তন। স্কুলে বিজয় দিবস উদযাপনে গর্বিত শিক্ষার্থিরা।

মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি, বাঙালি জাতির বীরত্বগাঁথা ইতিহাস ও ঐতিহ্য শিক্ষার্থী এবং ভিনদেশিদের সামনে তুলে ধরার জন্যই এই আয়োজন করা হয়েছে বলে জানালেন স্কুলের গণিত শিক্ষক জাহেদ উদ্দিন।

বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ইতিহাস বিমোহিত করে ভিনদেশি শিক্ষকদের। বাংলাদেশের মানুষের সাহসের প্রশংসা করেন তারা। এটিই সত্যিকারের মুক্তিযুদ্ধ এবং এরাই সত্যিকারের বীর মুক্তিযোদ্ধা বলে মন্তব্য করেন শিক্ষকরা।

বিজয় দিবসের অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করায় স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে শিক্ষার্থীদের ধন্যবাদ জানান ডিন অব স্টুডেন্টেস আকিল আলহালেমি এবং ডিরেক্টর অব ইম্যান স্কুলস ড. রানডয়ে স্পিক।

দিবসটি সফলভাবে উদযাপনে বিদ্যালয়ে শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। তাদের মধ্যে অন্যতম হলেন, নুহজাত জামান, আহমেদ তিহাম, শাহনুর মাহিন, রাইসা বেগম, শ্রাবন্তী সরকার, ইউসুফ হোসাইন, নাইমা বেগম, সায়েম আহমেদ, ইয়াদ রাহেল, রাকিবুল খান ও নাহিদ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে থাকা টিচার কো-অর্ডিনেটর জাহেদ উদ্দিন ও স্টুডেন্ট কো-অর্ডিনেটর নাজিফা মুনতাহা অনুষ্ঠানে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং একটি সফল অনুষ্ঠান উপস্থাপনে সহযোগিতা করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের বিরুদ্ধে ঐতিহাসিক রায়, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল সুপ্রিম কোর্ট

মিশিগানে বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান সংবর্ধিত

মিশিগানে দুর্গা টেম্পল ডেট্রয়েটের উদ্যোগে বর্ণাঢ্য কমিউনিটি বনভোজন অনুষ্ঠিত

৮ আগস্ট  ‘’বাংলাদেশ ল’য়ার্স এসোসিয়েশন অফ মিশিগান, ইউএসএ এর ফ্যামিলি ডিনার- ২০২৬‘’ অনুষ্ঠিত হবে

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক’র উদ্যোগে শিক্ষাণুরাগী শামসুজ্জামান শাহজাহানকে সংবর্ধনা

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

১০

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

১১

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

১২

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

১৩

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

১৪

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১৫

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১৬

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১৭

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৮

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১৯

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

২০