১০ নভেম্বর ২০২২, ১:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে বাংলাটাউন নাম ফলকের সৌন্দর্য বিনিষ্ট: প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক ক্ষোভ

বাংলাটাউন নাম ফলকের সৌন্দর্য বিনিষ্ট

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক শহরের প্রবেশ মুখে ডেট্রয়েট শহরের কনান্ট অ্যাভিনিউয়ে (বাংলাদেশ অ্যাভিনিউ) স্থাপিত বাংলা টাউন নাম ফলকে কে বা কারা রং স্প্রে করে এর সৌন্দর্য বিনিষ্ট করায় বাংলাদেশি বংশোদ্ভূতদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।

জানা গেছে, বিষয়টি জানার পর স্থানীয় প্রশাসনকে জানানো হলে, ডেট্রয়েট পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দূর্বৃত্তদের ধরতে তদন্ত শুরু করেছেন।

শহরে প্রবেশ করতে হাতের বামে এ ফলকটি রয়েছে। এর এক পাশে বাংলায় লেখা রয়েছে ‘স্বাগতম’ এবং ইংরেজীতে লেখা রয়েছে ‘ Welcome to Banglatown’ এবং বাংলাদেশ ও আমেরিকার পতাকার ছবি রয়েছে। অন্য পাশে বাংলায় লেখা রয়েছে, ‘ধন্যবাদ’ এবং ইংরেজীতে লেখা রয়েছে ‘Thank You for visiting Banglatown’. এবং বাংলাদেশের স্মৃতিসৌধের ছবি রয়েছে।

জানা গেছে, ২০১৫ সালে তৎকালিন গভর্ণর এ এলাকাকে বাংলাটাউন হিসেবে স্বীকৃতি দেন।

এ এলাকায় রয়েছে বাংলাদেশী বংশোদ্ভূতদের বাস। বিপুল সংখ্যক প্রবাসী বাঙ্গালি এ এলাকায় বসবাস করেন। এর পাশেই রয়েছে বিশাল সবুজের চাদরে ঘেরা জেইন ফিল্ড পার্ক। রয়েছে ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ। সামারের প্রতিদিনই এখানে খেলাধূলা হয়, বাঙ্গালিরা এখানে বৈকালিক ভ্রমণে আসেন।

বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বেড়াতে আসা মানুষজন এখানে এসে সময় কাটান, ছবি তোলেন। জায়গাটি ইতিমধ্যেই দর্শনীয় স্থান হয়ে উঠেছে।

উল্লেখ্য, বাংলাদেশি আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স কমিটি ব্যাপেকের উদ্যোগে এ নাম ফলকটি নির্মাণ ও স্থাপন করা হয়।

আরও পড়ুনঃ উন্মুক্ত হলো স্কাই ব্রিজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

ভিনদেশ কোনোদিন হয়না আপন

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

লাল পলাশের দেশ

১০

কৃষক যে হন স্বপ্ন সাধক

১১

শঙ্কিত মন সেই মেয়েটির 

১২

গেইম

১৩

আত্মার ঠিকানা

১৪

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৫

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৬

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

১৭

ধর্মীয় বিদ্বেষ নয়, সবাই দেখতে চায় সম্প্রীতির আমেরিকা

১৮

আবহাওয়ার চরম বৈরিতার আশঙ্কা, বিশ্বকে সতর্ক করল জাতিসংঘ

১৯

রক্তদান: মানবতার শ্রেষ্ঠ উপহার, নিঃস্বার্থ ভালোবাসার সবচেয়ে সুন্দর উদাহরণ

২০