বাংলা সংবাদ ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৪, ৬:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো ৩৮তম ফোবানা সম্মেলন

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে তিন দিনব্যাপী ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন ইন নর্থ আমেরিকার (ফোবানা) ৩৮তম সম্মেলন সম্পন্ন হয়েছে।

 

‘মোদের গর্ব, মোদের দেশ, হৃদয়ে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটস্থ জয়েন ফিল্ডে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনকে কেন্দ্র করে মিশিগানে আমেরিকায় বসবাসরত বাঙালির একটি মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য এবং শহর থেকে ঝাঁকে ঝাঁকে বাংলাদেশিরা সপরিবারে আসতে থাকেন। সম্মেলনকে কেন্দ্র করে বাঙালির সৌহার্দ্য, ভ্রাতৃত্ব এবং মায়া-মমতার বন্ধন যেন একীভূত হয়ে গিয়েছিল।

 

আগামী প্রজন্মের কাছে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি উচ্চ শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধকরণ ও আমেরিকার মূলধারার রাজনীতির প্রতি তাদের উৎসাহিত করা এবং সকল ভেদাভেদ ভুলে যুক্তরাষ্ট্রে ঐক্যবদ্ধভাবে বসবাস করার আহবান ও লক্ষ্য নিয়ে ফোবানা সম্মেলনের আয়োজন করা হয়। এ সম্মেলনকে কেন্দ্র করে দেশ-বিদেশ থেকে কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড় হতে থাকেন। সকলের সম্মিলীত অংশগ্রহণে ফোবানা সম্মেলন যেন প্রাণবন্ত হয়ে উঠেছিল। উত্তর আমেরিকার ২২টি শহরের ৮০টি’র বেশি সংগঠন এ সম্মেলনে অংশগ্রহণ করে। এ সম্মেলনে গুরুত্বপূর্ণ পরিবেশনায় অংশগ্রহণ করেন সংগীতশিল্পী বালাম, জায়েদ খান, দিনাত জাহান মুন্নিসহ অনেকে।

 

তিনদিন ব্যাপী এই ফোবানা সম্মেলনে বহুমুখী আয়োজন সম্পন্ন করা হয়। আয়োজনমালার মধ্যে ছিল বিজনেস নেটওয়াকিং, নারীর ক্ষমতায়ন, সাহিত্য ও কবিতার আসর ইয়ুথ ফোরাম, ট্যালেন্ট শো, ফোবানা স্কলারশিপ, দেশীয় খাবার ও কারুকার্যের প্রদর্শনী প্রভৃতি। এছাড়া এই সম্মেলনের বিভিন্ন পর্বে ফোবানা সদস্য সংগঠনের নান্দনিক সাংস্কৃতিক পরিবেশনা, বাংলাদেশের জনপ্রিয় জাতীয় শিল্পীদের পরিবেশনা, তরুণ প্রজন্মের ফ্যাশন শো ও লাইফ স্টাইল, সংগীত ও নৃত্য প্রতিযোগিতা, ফোবানা গ্রন্থমেলা, কাব্য জলসা, বিজ্ঞানমেলা, বাংলা তথ্যচিত্র প্রদর্শনী ইত্যাদি।

 

৩৮তম ফোবানা সম্মেলনকে কেন্দ্র করে মিশিগানে বাঙালি বুদ্ধিবৃত্তিক ব্যক্তিত্বরা জড় হন। তারা সামাজিক এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বক্তব্য প্রদান করেন। এছাড়া যুব উন্নয়নে যুবকদের ভূমিকা, নারীর ক্ষমতায়ন, নারী শক্তি বিকাশ, বিশ্বায়নে বাংলাদেশ ও বাংলাদেশের উন্নয়ন, অনাবাসী ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের মাঝে সেতুবন্ধন তৈরি করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। এসব সেমিনারে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, রাজনীতিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী এবং সামাজিক শীর্ষস্থানীয় ব্যক্তিরা বক্তব্য রাখেন।

 

বাংলাদেশি এসোসিয়েশন অব মিশিগান-এর আয়োজনে হোস্ট কমিটি হিসেবে দায়িত্ব পালন করেন আহবায়ক মুহাম্মদ রাসেল হুদা, সদস্য সচিব খালেদ হোসাইন, প্রধান সমন্বয়ক মো. শাহাব উদ্দিন, কালচারাল সেক্রেটারি বদরুল হুদা নাজেল, ফোবানা এক্সিকিউটিভ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন চেয়ারপার্সন আতিকুর রহমান, এক্সিকিউটিভ সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন ড. রফিক খান, কনভেনশন আয়োজক কমিটির সভাপতি নাসির সবুজ, সহ সভাপতি নাজমুল হোসাইন শোভন। অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্যবৃন্দ সম্মেলনে আগত অতিথিবৃন্দকে ধন্যবাদ, স্বাগত ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের সবার উপস্থিতিতে এ সম্মেলন সার্থক হয়েছে। ভবিষ্যতেও এর কার্যক্রম অব্যাহত থাকবে। এর অগ্রযাত্রায় সকলের সহযোগিতা, আন্তরিক পরামর্শ একান্ত কাম্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক কাতারের স্থপতি সাবেক আমির শেখ হামাদ মারা গেছেন

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

১০

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

১১

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

১২

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

১৩

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৪

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

১৫

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

১৬

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

১৭

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

১৮

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

১৯

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

২০