শফিক রহমান
৫ নভেম্বর ২০২৪, ১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে ফেঞ্চুগঞ্জ পরিবারের জমকালো রিইউনিয়ন ও ফান্ডরেইজিং ডিনার অনুষ্ঠিত

ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের উদ্যোগে মিশিগানের সিটি অফ ওয়ারেনের দেশী হলে অনুষ্ঠিত হয়ে গেলো এক স্মরণীয় রিইউনিয়ন ও ফান্ডরেইজিং ডিনার। ফেঞ্চুগঞ্জবাসীদের ঐক্য ও সহমর্মিতা উদযাপন করার পাশাপাশি বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে এই মহতী আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ পরিবারের বেশিরভাগ সদস্য, যারা ব্ল্যাক টাই অপশনাল এই নৈশভোজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতি প্রমাণ করে প্রবাসেও ফেঞ্চুগঞ্জের বন্ধন কতটা দৃঢ়। গত ২ নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত এই আয়োজনের জন্য অতিথিরা ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের উপদেষ্টা ও কার্যকরী পরিষদের সদস্যদের বিশেষভাবে প্রশংসা করেন। উপদেষ্টাদের মধ্যে ছিলেন আবুল হুসেন ভিংরাজ, ফজলুল হক মাস্টার, মতিন চৌধুরী, গৌসুল হুসেন, ইসমাইল আলী শায়েস্তা, ফারুক আহমেদ, সলসু মিয়া, আব্দুল ওয়াসিদ চৌধুরী (আসুক মিয়া), মঈন উদ্দিন আহমেদ, সালেহ আহমেদ, ও মোহাম্মদ আলী সঞ্জর। কার্যকরী পরিষদের মধ্যে উল্লেখযোগ্য সদস্যরা ছিলেন মোহাম্মদ জামান খোকা, ইকবাল হুসেন বাসিত, আব্দুল কাদির চৌধুরী ডিজু, আহাদ আহমেদ, জাবেদ চৌধুরী, মোহাম্মেদ কবির টিটু, মোহাম্মদ মুকিত, আবুল খায়ের, আবু জুবের, ইকরাম আহমেদ, ওয়াহিদুল খান খোকন, মুহিব উদ্দিন জেমস, জুবের আহমেদ রিপন, নাসিমুল করিম, ইকবাল হুসেন চৌধুরী ইকু, বদরুল ইসলাম বাসিক, সুমন কবীর, ও গোলাম মোস্তফা নাদির। অনুষ্ঠানের শুরুতেই ফেঞ্চুগঞ্জের কৃতী সন্তান ওয়ালী সহিদ কবীর পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন, যা সকলকে মোহিত করে। এরপর কার্যকরী পরিষদের সদস্য সুমন কবীর, নাসিমুল করিম ও ইকবাল হোসেনের সঞ্চালনায় আয়োজনের শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব আব্দুল কাদির চৌধুরী ডিজু, মতিন চৌধুরী, ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ, মঈন উদ্দিন ও সালেহ আহমেদ। এই ফান্ডরেইজিং ডিনার আয়োজন সম্পর্কে আয়োজকরা জানান, বাংলাদেশের ফেঞ্চুগঞ্জে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনর্বাসনের লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের পক্ষ থেকে ধারাবাহিকভাবে তহবিল সংগ্রহ চলছে। অনুষ্ঠানে মোহাম্মেদ আব্দুল ওহিদ (পি.এ.) বিশেষ দোয়া পরিচালনা করেন, যা সবাইকে আবেগাপ্লুত করে। এছাড়া রয়াল মার্ট গ্রোসারির স্বত্বাধিকারী মুহিব উদ্দিন জেমসের সৌজন্যে অনুষ্ঠানে বাচ্চাদের জন্য খেলনার ব্যবস্থা করা হয়, যা শিশুদের মধ্যে আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। ওয়ারেন সিটির সাদ দেশী কুইসিন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ফেঞ্চুগঞ্জের মুকীম চৌধুরীও অনুষ্ঠানে বক্তব্য দেন। তিনি ফেঞ্চুগঞ্জবাসীর জন্য এমন একটি জমকালো মিলনমেলার আয়োজন করায় উদ্যোক্তাদের আন্তরিক ধন্যবাদ জানান। সমাপনী বক্তব্যে ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের প্রবীণ উপদেষ্টা আবুল হুসেন ভিংরাজ সাহেব তার অনুভূতি প্রকাশ করেন এবং সকলকে ফেঞ্চুগঞ্জের ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। উল্লেখ্য, ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের পক্ষ থেকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪২টি পরিবারকে পুনর্বাসনের জন্য ঢেউটিন প্রদান করা হয়েছে। ২ নভেম্বর শনিবার দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার চণ্ডীপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের তত্ত্বাবধানে এই ঢেউটিন বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের অভিবাসন অভিযানে পরিবারছাড়া লক্ষাধিক শিশু

আইসের গণগ্রেপ্তারে লাগাম, স্বস্তিতে নিউইয়র্কের অভিবাসীরা

সংসদ সদস্যকে পাত্তাই দিচ্ছেন না উপজেলা প.প কর্মকর্তা, স্থানীয় মহলে চাপা ক্ষোভ

চুক্তি জটিলতায় মিশিগান মেডিসিন ছাড়তে হতে পারে আড়াই লাখ রোগীকে

ট্রাম্প-নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা ইরানের, পুরস্কার ৫৮ মিলিয়ন ডলার

ইরানের মানচিত্রে মার্কিন পতাকা, ট্রাম্পের পোস্ট ঘিরে তোলপাড়

টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ ও কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

মিশিগানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে প্যারেড’

ভুয়া তথ্য দিয়ে মার্কিন নাগরিকত্ব, ১২ জনের সিটিজেনশিপ বাতিলের উদ্যোগ

১০

মিশিগানে এডভোকেট বৃন্দের পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত

১১

মার্কিন ‘কঠোর ৫ দফা’ প্রস্তাবে না বলল ইরান

১২

আগামী ২৫ ও ২৬ জুলাই মিশিগানে বসছে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল

১৩

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইতি টানতে যাচ্ছেন স্টারমার

১৪

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

১৫

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

১৬

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

১৭

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

১৮

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

১৯

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

২০