বাংলা সংবাদ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৪, ৫:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে পাইলট উচ্চ বিদ্যালয় এ্যালামনাই-এর পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

মিশিগানে বসবাসরত দুই’শো বছরের পুরানো ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়’-এর প্রাক্তন ছাত্রদের উদ্যোগে একটি মনোরম পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়। মিলনমেলা ৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে রোববার সন্ধ্যায় ওয়ারেন সিটির আল শাহী ইন্ডিয়ান রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১৯৬৮ সালের প্রাক্তন ছাত্রসহ নতুন প্রজন্মের প্রাক্তন ছাত্ররাও সপরিবারে এই মিলনমেলায় উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে স্কুলের বিভিন্ন ঘটনা স্মৃতিচারণ করে সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। পারিবারিক মিলনমেলা যেন সৌহার্দ্য-ভ্রাতৃত্ব আর সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়েছিল। সকলের সম্মিলিত অংশগ্রহণে প্রাক্তন ছাত্ররা ফিরে গিয়েছিল পাইলট উচ্চ বিদ্যালয়ের সোনালি সবুজ মাঠে কাটানো নস্টালজিক শৈশবে। একটি স্নেহ-মায়া-মমতা-ভালোবাসা যেন সবাইকে আঁকড়ে ধরেছিল।

 

অনুষ্ঠানে বর্ষীয়ান ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন মিশিগানের অত্যন্ত শ্রদ্ধাভাজন কমিউনিটি ব্যক্তিত্ব গোলাম ইয়াজদানী, সৈয়দ ইকবাল চৌধুরী বকুল, আহবাব শামীম, জাহাঙ্গীর, ইকবাল ফয়েজ স্বপন, কামাল রহমানসহ অনেকে। নতুন প্রজন্মের মধ্যে উপস্থিত ছিলেন রিয়াদ আওয়াল, সোহেল আহমেদ, মওদুদ আলম প্রমুখ।

 

পারিবারিক মিলনমেলা অনুষ্ঠানটি ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে শুরু করা হয়। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। এরপর ঐতিহ্যবাহী সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও চমৎকারভাবে উপস্থাপন করেন কামাল রহমান। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন জামিল চৌধুরী, নাজিরুল হক মিন্টু, সোয়েব মোবারক প্রমুখ। অনুষ্ঠানে  প্রাক্তন পাইলটিয়ানরা সপরিবারে উপস্থিত ছিলেন। পাইলটিয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মহীউদ্দিন আহমেদ ,সৈয়দ মঈন দীপু, নোমান আরবী শাকিল, ফজলুল হক মামুন, জামিল চৌধুরী ,সোয়েব মোবারক বুবুল, মাহবুবুর রহমান। অনুষ্ঠানের সার্বিক বিষয়ে তত্ত্বাবধান করেন প্রাক্তন পাইলটিয়ান ফয়সাল আহমেদ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১০

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১১

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১২

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৩

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১৪

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৫

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৬

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৭

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৮

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৯

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

২০