২৬ জানুয়ারী ২০২৪, ৬:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে দেশীয় খাবারের ব্যাপক আয়োজন করেছে রাধুনী রেস্টুরেন্ট

মিশিগানে সুলভ মূল্যে দেশীয় রকমারি সু-স্বাদু খাবারের স্বাদ দিতে রাধুনী রেস্টুরেন্টের উদ্বোধন হয়েছে। বাংলাদেশি মালিকানাধীন এই রেস্টুরেন্টটিতে মানসম্পন্ন ও সু-স্বাস্থ্যকর খাবারের ব্যাপক আয়োজন থাকবে বলে জানান এর সত্ত্বাধীকারী শাহজাহান বখত।

স্থানীয় সময় শনিবার (২০ জানুয়ারি) হ্যামট্রামিক সিটির কনানট রোডে অবস্থিত রাধুনী রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে রেস্টুরেন্টের সত্ত্বাধীকারী শাহজাহান বখত আগত ক্রেতা ও অতিথিদের শুভেচ্ছা জানান। কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করে পরিচালক শাহজাহান বলেন, রাধুনী রেস্টুরেন্ট ভিন্ন স্বাদে রকমারি খাবারে বদ্ধপরিকর। তিনি বলেন, আমাদের উল্লেখযোগ্য মেনুর মধ্যে আছে গরু ও খাসীর তেহারী, বিভিন্ন পর্যায়ের তানদুরীচিকেন, চিকেন রোল, হালিম, রকমারি সুপ। তাছাড়া ছোট মাছ, সবজি, বিভিন্ন রকম ভর্তা, ডাল, রুটি, ভাজি, ভূনা খিচুড়িসহ সুলভ মূল্যে দেশীয় খাবারের আয়োজন থাকবে সব সময়।

এদিকে উদ্বোধনী দিনে উপস্থিত সকলেই রেস্টুরেন্টের খাবারের মানের ব্যাপক প্রশংসা করেন। তারা বলেন ভিন্ন স্বাদ ও রুচিসম্মত খাবার খেয়ে তাদের অনেক ভালো লেগেছে। এ সময় তারা অন্যদেরকেও রেস্টুরেন্টের খাবারে স্বাদ নিতে আহবান জানান।

উদ্বোধন উপলক্ষ্যে রাধুনী রেস্টুরেন্টটিকে দৃষ্টিনন্দন করে সাজানো হয়েছে। রাখা হয়েছে পারিবারিক পরিবেশে বসার সুন্দর পরিবেশ। যা উপস্থিত সকল ক্রেতাকে আকৃষ্টি করে। সব মিলিয়ে এতো এতো রেস্টুরেন্টের ভিড়ে রাধুনী রেস্টুরেন্ট নিজের অবস্থান তৈরী করতে পারবে বলেই আগত অতিথিদের বিশ্বাস।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব ইয়াজ দানী চৌধুরী, সমজিদ আলামসহ মিশিগানের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উদ্বোধন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসে বাংলা সংস্কৃতির মিলনমেলা, মিশিগানে বসছে ‘USB বৈশাখী উৎসব’

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

১১

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

১২

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

১৩

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

১৪

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

১৫

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১৬

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১৭

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১৮

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১৯

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

২০