বাংলা সংবাদ ডেস্ক
১৩ নভেম্বর ২০২৪, ৫:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে জেলহত্যা দিবসের সভায় আ.লীগের দুই নেতার হাতাহাতি

মিশিগানে আওয়ামী লীগের দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার (১০ নভেম্বর) রাতে ওয়ারেন শহরের বাংলাদেশি একটি রেস্টুরেন্টে জেলহত্যা দিবসের আলোচনা সভার মঞ্চে এই হাতাহাতির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলহত্যা দিবস পালন উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দক্ষিণ শাখার উদ্যোগে এক আলোচনা সভা চলছিল। সভায় মিশিগান স্টেট আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান জে শরীফ বক্তব্য রাখছিলেন। সুলতান তার বক্তব্যে মিশিগান স্টেট আওয়ামী লীগ সভাপতি ফারুক আহমেদ চান ও সেক্রেটারি আবু আহমেদ মুসা দলীয় নেতৃত্বে ব্যর্থ হিসেবে আখ্যায়িত করেন। সুলতান জে শরীফের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন ফারুক আহমেদ চান। এক পর্যায়ে মিশিগান স্টেট আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক দিলোয়ার আনসার পাবেল দৌড়ে গিয়ে চড়াও হন সুলতান জে শরীফের ওপর। এ সময় মঞ্চের মধ্যে তুমুল হাতাহাতিতে লিপ্ত হন সুলতান ও পাবেল।

 

পরে সভায় উপস্থিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দক্ষিণ শাখার সভাপতি এম ফজলুর রহমান এবং সেক্রেটারি ডা. আলী মানিকসহ অন্য নেতারা পরিস্থিতি সামাল দেন। আলোচনা সভা শেষে পাবেল ও সুলতানকে মিলিয়ে দেন সিনিয়র নেতারা।পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে জেলহত্যা দিবসের আলোচনা সভা শুরু হয়। এ সময় শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দক্ষিণ শাখার সভাপতি এম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি ডা. আলী মানিকের সঞ্চালনায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতারা বক্তব্য রাখেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ ফাইনাল উন্মাদনা, ৫০ হাজার দর্শকের জন্য বিনামূল্যে আয়োজন

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হলেন বড়লেখা থানার মমনিরুজ্জামান খান

আইস-সিবিপির জন্য ৭০ বিলিয়ন ডলার, প্রতিনিধি পরিষদে অনুমোদন পেল বিল

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা ও নিরাপত্তা তল্লাশি নিয়ে বিতর্ক

বিশ্বকাপের লাগাম কার হাতে—ইনফান্তিনো না ট্রাম্প?

মিশিগানের ওয়ারেনে স্থায়ী ক্রিকেট ফিল্ড নির্মাণের অনুমোদন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান

আদালতের রায়ে বাতিল ট্রাম্পের বিতর্কিত ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি

ভুয়া পরিচয়পত্রে এএসপি সেজে প্রতারণা, কারাগারে শোভন

মব সৃষ্টি করে বড়লেখার আবদুস শুক্কুর বকুলকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

১০

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

১১

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

১২

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

১৩

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

১৪

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

১৫

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

১৬

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

১৭

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

১৮

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

১৯

ভিনদেশ কোনোদিন হয়না আপন

২০