বাংলা সংবাদ ডেস্ক
৬ অক্টোবর ২০২৪, ৪:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইইওএম-এর উদ্যোগে বিশ্বসেরা প্রযুক্তিবিদদের মিলনমেলা আগামী ৯-১১ অক্টোবর

আগামী ৯-১১ অক্টোবর, ২০২৪-এ ডেট্রয়েট, মিশিগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস ম্যানেজমেন্ট (IEOM) এর বার্ষিক বিশ্ব কংগ্রেস।

 

এই সম্মেলনে লরেন্স টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে বৈদ্যুতিক যানবাহন ও ইলেকট্রিফিকেশন নিয়ে বিশেষ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে, যেখানে ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা অংশ নেবেন।

 

আলোচনায় অংশগ্রহণ করবেন ড. সাসো ক্রস্টভস্কি, হেনরি ফোর্ড কমিউনিটি কলেজের ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিস বিভাগের অ্যাসোসিয়েট ডিন; ড. ডোহিউন বায়েক, দক্ষিণ কোরিয়ার ক্রসওভার সলিউশনের পরিচালক; সাইফ সিদ্দিক, স্টেলান্টিসের পাওয়ার ইলেকট্রনিক্স/পাওয়ার কনভার্টারের ইঞ্জিনিয়ারিং ম্যানেজার এবং বিবেক কৃষ্ণ রামচন্দ্রন, স্টেলান্টিসের ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার সুপারভাইজার। এছাড়াও ড. মো. আতাউর রহমান, ইস্টার্ন মিশিগান ইউনিভার্সিটির অধ্যাপক, এই প্যানেলের আরেকজন গুরুত্বপূর্ণ আলোচক হিসেবে থাকবেন। এই সম্মেলনটি বৈদ্যুতিক যানবাহনের ইলেকট্রিফিকেশন, প্রগতিশীল উৎপাদন প্রযুক্তি এবং ডিজিটালাইজেশনের ওপর গুরুত্বারোপ করবে।

 

বৈদ্যুতিক যানবাহনের প্রযুক্তিগত উদ্ভাবন এবং এটির ভবিষ্যত উন্নয়নের পথনির্দেশনা নিয়ে বিশেষজ্ঞরা তাদের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা শেয়ার করবেন। স্পন্সর এবং অংশীদারদের মধ্যে ইলেকট্রো-ম্যাটিক (সানসোর্স কোম্পানি), অ্যাটমেট্রল, সিমেন্স, এবং ইউনিভার্সিটি অফ নিউ ব্রান্সউইকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তি প্রতিষ্ঠান রয়েছে। সম্মেলনটি বিশ্বব্যাপী ইঞ্জিনিয়ারিং ও উৎপাদন খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বদের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১০

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১১

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১২

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৩

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৪

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৫

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৬

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৭

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৮

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৯

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

২০