৩১ ডিসেম্বর ২০২৩, ৫:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিজয় দিবস উপলক্ষে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের আলোচনা সভা

মহান বিজয় দিবস উপলক্ষে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের জুম মিটিং অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

মহান বিজয় দবিস উদযাপন উপলক্ষে ইউএসএ সময় সকাল ১০ টায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জুম মিটিংয়ে সংযুক্ত হন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা ডা. অরূপ রতন চৌধুরীর পরিবেশিত জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় স্বাগত বক্তব্য রাখেন বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মকিস মনসুর।

অ্যাসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল চৌধুরী ময়নুলের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে আমেরিকা, ইংল্যান্ড, মধ্যপ্রাচ্য, কাতার, সৌদি আরব, বাহরাইন, ফ্রান্স, ইতালি, মালোয়েশিয়া, জার্মানি, আয়ারল্যান্ড, স্পেন, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথি বৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. জিয়া উদ্দীন আহমদ, বীর মুক্তিযোদ্ধা (অব) কর্নেল এমএ সালাম, বীর মুক্তিযোদ্ধা ডা. অরূপ রতন চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মোনেম নেহেরু ।

এছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি কাপ্তান হোসেন, মাহবুবুর রহমান চৌধুরী মিঠু, কোষাধ্যক্ষ রফিক হায়দার, শেখ ফারুক আহমদ, বাংলাদেশ ইউনিটের সহ সভাপতি অগ্রণী ব্যাংকের সাবেক এমডি এম শানসুল ইসলাম, জনতা বাংকের সাবেক এমডি জিএম কোরেশী, বিশিষ্ট চিকিৎসক মামুন আল মাহতাব স্বপ্নীল, ঢাকা বিশ্ব বিদালয়ের অধ্যাপক রূপা চৌধুরী, সাবেক রাষ্ট্র দূত জিসনু রায় চৌধুরী, বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক প্রকৌশলী মহিব উদ্দীন, অধ্যক্ষ নেসার আহমদ, বাংলাদেশ ইউনিটের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জালাল, ইংল্যান্ড’র বিশিষ্ট কমিউনিটি নেতা এম এ মুনিম এবিই ও বিশিষ্ট রাজনীতিবিদ কমিউনিটি নেতা আবদুল আহাদ চৌধুরী, অনুষ্ঠানের সদস্য সচিব ও সহ সভাপতি অলি উদ্দীন, নিউইয়র্কের সহ সভাপতি হাসান আলী, সহ সাধারণ সম্পাদক আবদুল অদুদ চৌধুরী দিপক, সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউক এর সাধারণ সম্পাদক সৈয়দ সাদেক আহমদ, নিউজার্সি থেকে উপদেষ্টা দেওয়ান বজলু চৌধুরী ও সহ সভাপতি আখলাকুল আম্বিয়া চৌধুরীর ফ্রান্স গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সল উদ্দীন, সহ সভাপতি আবদুল বাসিত, মালয়েশিয়া থেকে মো জাকারিয়া এম আবদুল্লাহ, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মুক্তাদির ইবনে সালাম, বাহারাইন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন’র সভাপতি, সাধারণ সম্পাদক ও উদযাপন কমিটির আহবায়ক সহ বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ উপস্থিত সকল নেতৃবৃন্দকে মহান বিজয় দিবসের অফুরন্ত শুভেচ্ছা জানান। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করেন । সকল বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা ওলিউর রহমান দুভাগী। আরও উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব এম আব্বাসুজজামান ও খায়রুল আলাম লিংকন।

আলোচনা অনুষ্ঠানটি সরাসরি ব্রডকাস্ট করেন ইউএসএ নিউজ অনলাইনের সম্পাদক শাখাওয়াত হোসেন সেলিম ও ইউকে বিডি অনলাইনের খায়রুল আলম লিংকন।

বক্তারা মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাঁদের এবং বীর মুক্তিযোদ্ধাগনের অবদানের কথা স্মরণ করে আগামীর উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। তারা বলেন, মুক্তিযোদ্ধারা হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান হিসেবে অভিহিত। মুক্তিযোদ্ধাদের বীরত্বের কাহিনী বাঙালি হৃদয়ে চিরজাগরূক হয়ে থাকবে। তাদের আত্মত্যাগের ফসল নষ্ট হয়নি। মহান স্বাধীনতা যুদ্ধসহ স্বাধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের সব বীর শহীদের বীরত্বগাথা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তারা মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের আনন্দ এই প্রবাসে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় ও অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী বীর মুক্তিযোদ্ধা ডা. অরূপ রতন চৌধুরী, হিমাদী বিশ্বাস, আলী ইদিছ ও সফিক রহমান। কবিতা আবৃত্তি করেন রূপা চক্রবর্তী ও আবুল কালাম আজাদ ছোটন।

অনুষ্ঠানের শেষাংশে এসোসিয়েশননের সভাপতি অনুষ্ঠানটি সফল ও সুন্দর করার জন্য সকলের ভূমিকার প্রশংশা করেন। পাশাপাশি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আগত অতিথিবৃন্দকে। আগামীতে আরও সুন্দর অনুষ্ঠান আয়োজনে সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করেন মুহিবুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসে বাংলা সংস্কৃতির মিলনমেলা, মিশিগানে বসছে ‘USB বৈশাখী উৎসব’

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

১১

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

১২

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

১৩

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

১৪

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

১৫

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১৬

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১৭

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১৮

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১৯

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

২০