২৯ অগাস্ট ২০২২, ১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বন্যায় ক্ষয়ক্ষতিতে সমবেদনা জানিয়ে পাক প্রেসিডেন্টকে বার্তা পাঠালেন সি চিন পিং

সোমবার চীনা প্রেসিডেন্ট সি চিন পিং পাকিস্তানে ভয়াবহ বন্যায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে সমবেদনা জানিয়ে সেদেশের প্রেসিডেন্টকে একটি বার্তা পাঠান।

বার্তায় প্রেসিডেন্ট সি বলেন, পাকিস্তানে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে ও সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে।

এতে চীনা সরকার ও জনগণ শোকাহত। তিনি ক্ষতিগ্রস্তদের পরিবারবর্গ ও আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

প্রেসিডেন্ট সি আরও বলেন, চীন ও পাকিস্তান দীর্ঘকাল ধরে সুখ-দুঃখ ভাগাভাগি করে আসছে; বিপদে একে অপরকে সাহায্য করে আসছে।

চলতি দুর্যোগ সামাল দিতেও চীন বন্ধুরাষ্ট্র পাকিস্তানকে জরুরি সহায়তা দিয়ে যাবে। সরকার ও জনগণের যৌথ প্রচেষ্টায় পাকিস্তান দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং, চীন।)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যসহ ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

১

এইচ-১বি ও এল-১ ভিসায় অতিরিক্ত ফি, নতুন ফরমে আবেদন করতে হবে কর্মীদের

২

হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তুললেন রিপাবলিকান সদস্য

৩

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

৪

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

৫

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

৬

মধ্যবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে অভিবাসন নীতিকে দায়ী করলেন ট্রাম্প

৭

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

৮

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

৯

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

১০

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

১১

কংগ্রেসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাম্প কি শুল্ক ও অভিবাসন নীতি ধরে রাখতে পারবেন?

১২

বিজয় ভাষণে জেডি ভ্যান্সকে কেন ‘হাবিবি’ বললেন আবদুল আল-সাঈদ

১৩

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ১৫ নভেম্বর

১৪

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়লেন ১০ প্রার্থী

১৫

গ্রিনকার্ড ও ওয়ার্ক পারমিটের আবেদনে কঠোর হচ্ছে ইউএসসিআইএস

১৬

স্পিকার পদে কৃষ্ণাঙ্গ নেতৃত্ব, নতুন ইতিহাসের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

১৭

‘ট্রাম্পই এখনো প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস

১৮

মার্কিন কংগ্রেসে নিয়ন্ত্রণ পেয়ে ডেমোক্র্যাটদের সামনে যেসব সুযোগ

১৯

কমলগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য, ক্ষতি ৩ লাখ টাকা

২০