৪ এপ্রিল ২০২৩, ১১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেমিকার বিয়েতে প্রেমিকের বোমা উপহার

ছবিঃ সংগৃহীত

প্রেমিকের উপহার বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন সদ্য বিবাহিত এক যুবক এবং তার বড় ভাই। ভারতের ছত্রিশগড়ের কবীরধম বিভাগে এ ঘটনা ঘটে। বুধবার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে এনডিটিভি।

মূলত অন্য জায়গায় প্রেমিকা বিয়ে করায় ক্ষীপ্ত হয়ে নিহত বরের স্ত্রীর সাবেক প্রেমিকার বোমা বিস্ফোরণে ঘটায়। এত করে বর ও তার ভাই নিহত হয়।

এনডিটিভি জানিয়েছে, নিহত নতুন বর ২২ বছর বয়সী হিমান্দ্র মেরাই গত ১ এপ্রিল বিয়ে করেন। ওই বিয়েতে উপহার হিসেবে একটি ‘হোম থিয়েটার মিউজিক সিস্টেম’ পান তিনি। গত সোমবার এই উপহারটি বিদ্যুতের সঙ্গে সংযুক্ত করেন তিনি। এর সঙ্গে সঙ্গেই বিকট শব্দে এটি বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই বর হিমান্দ্র নিহত হন। অপরদিকে চিকিৎসাধীন অবস্থায় তার বড় ভাইয়ের মৃত্যু হয়। এ ঘটনায় ঘরের দেওয়াল ধসে এক নারী ও এক বছর বয়সী এক শিশুও গুরুতর জখম হয়েছে।

বিস্ফোরণের পর তদন্তে নামে পুলিশ, তারা তদন্তে খুঁজে পায় ওই হোম থিয়েটার মিউজিক সিস্টেমটি বিস্ফোরকে ঠাসা ছিল। কে এই উপহার দিয়েছে সেটি খুঁজে বের করার চেষ্টা শুরু করেন তারা। এক পর্যায়ে তারা জানতে পারেন, যে ব্যক্তি এ উপহারটি দিয়েছিলেন তিনি সদ্য বিবাহিতা মেয়েটির প্রেমিক ছিলেন।

এমন হীন কাণ্ড ঘটনো ওই যুবকের নাম সার্জু। বিষয়টি নিশ্চিত হওয়ার পরই  তাকে গ্রেপ্তার করা হয়। কবীরধম বিভাগ পুলিশ এসপি মনিশ ঠাকুর জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে সার্জু স্বীকার করেছেন, তার প্রেমিকা অন্যত্র বিয়ে করায় তিনি ক্ষীপ্ত হন। আর ওই রাগ থেকে বিস্ফোরকসহ একটি উপহার দেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএলের মাঝে হঠাৎ অবসরের ঘোষণা রশিদ খানের

মিত্রদের দায়-দায়িত্ব নিয়ে ন্যাটো প্রধানের সামনে ট্রাম্পের বার্তা

হরমুজ প্রণালীতে নতুন শর্ত, তেলে ব্যারেলপ্রতি ১ ডলার টোল চাইছে ইরান

বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা, আলোচনায় ভ্যান্স–উইটকফ–কুশনার

ভিসা নিয়ে কড়াকড়ি, ১৩ দেশের একসঙ্গে সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামায় বিশ্বনেতাদের সন্তোষ, স্থিতিশীলতার পথে আহ্বান

মিশিগানে তিন দিনব্যাপী কনসুলেট সেবা সমাপ্ত, রেকর্ড সংখ্যক প্রবাসীর সেবা গ্রহণ

জাতিসংঘে হরমুজ ইস্যুতে চীন-রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন

ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উর্ত্তীণ ঔষধ ব্যবহার, লাখ টাকা জরিমানা

১০

‘রেড লাইন’ পার হলেই সংঘাত ছড়াবে আরও বিস্তৃত অঞ্চলে: ইরানের হুঁশিয়ারি

১১

মিশিগানে শিশুদের নানা প্রতিযোগিতা, উদ্যোগে বাংলা সাহিত্য পরিষদ

১২

স্বাধীনতা দিবস উপলক্ষে মিশিগান সেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অংশগ্রহণে নিরাপত্তা গ্যারান্টি চাইছে ইরান

১৪

হুমকিতে অনড় ইরান, ক্ষতিপূরণ পেলেই খুলবে হরমুজ

১৫

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানকে কতবার আলটিমেটাম

১৬

ইরান অভিযান ঘিরে অস্বীকৃতি, ১২ কর্মকর্তা ছাঁটাই মার্কিন বাহিনীতে

১৭

এমপির উদ্যোগে পুনরায় চালু হলো ২ বছর বন্ধ থাকা প্যাথলজি বিভাগ

১৮

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের তালিকা চূড়ান্ত

১৯

এপস্টিন নথি ইস্যুতে পাম বন্ডিকে বরখাস্তের পথে ট্রাম্প

২০