১৪ জানুয়ারী ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুতিন-সি চিন পিং ভিডিও বৈঠক অনুষ্ঠিত

চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ভিডিও বৈঠকে মিলিত হন।

বৈঠকে প্রেসিডেন্ট সি বলেন ‘প্রিয় প্রেসিডেন্ট পুতিন, আমার পুরানো বন্ধু, আপনার সাথে আবার দেখা হওয়ায় খুব আনন্দ লাগছে। বছরের শেষে ভিডিও-বৈঠক করা আমাদের জন্য একটি ভালো ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। আমাদের যৌথ নেতৃত্বে, নতুন যুগে চীন-রাশিয়া সার্বিক কৌশলগত অংশীদারিত্ব আরও পরিপক্ক ও দৃঢ় হবে।’

‘আন্তর্জাতিক অঙ্গনে বিরাজমান অস্থির পরিস্থিতির মধ্যে, রাশিয়ার সাথে কৌশলগত সহযোগিতা জোরদার করতে চীন ইচ্ছুক। পারস্পরিক উন্নয়নের সুযোগ, বৈশ্বিক অংশীদার হিসেবে দু’দেশের জনগণের জন্য আরও কল্যাণ বয়ে আনতে এবং বিশ্বে আরও বেশি স্থিতিশীলতার উপাদন যোগাতেও চীন ইচ্ছুক। আমি জনাব প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় করতে এবং যোগাযোগ বজায় রাখতে আগ্রহী।’

জবাবে ভ্লাদিমির পুতিন বলেন, ‘নি হাও, শ্রদ্ধেয় প্রেসিডেন্ট সি চিন পিং, আমার প্রিয় বন্ধু, আমি আপনার সাথে দেখা করতে পেরে খুব আনন্দিত। আমি বিশ্বাস করি যে, আপনার ও চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র নেতৃত্বে চীন অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নতুন সাফল্য অর্জন করবে; চীনের আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি পাবে ও চীন আরও উন্নতি করবে।’

‘বর্তমান উত্তেজনাপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতিতে, রাশিয়া-চীন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের তাত্পর্য আরও বেড়েছে। এটি আন্তর্জাতিক অঙ্গনের জন্যও গুরুত্বপূর্ণ। প্রিয় প্রেসিডেন্ট সি, আমি এই সুযোগে আপনাকে ও সমস্ত চীনা জনগণকে, খ্রিস্টীয় নববর্ষ ও চীনা বসন্ত উৎসবের শুভেচ্ছা জানাতে চাই। আমি আন্তরিকভাবে আপনার সুখ ও সুস্বাস্থ্য কামনা করছি এবং বন্ধুত্বপূর্ণ চীনা জাতির সমৃদ্ধি কামনা করছি।’

(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।)

আরও পড়ুনঃ উন্মুক্ত চীন বিদেশিদের স্বাগত জানায়: লি খ্য ছিয়াং

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০