১৮ নভেম্বর ২০২৩, ১০:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনে প্রার্থী হচ্ছেন অপু বিশ্বাস

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিভিন্ন প্রচারে দেখা গিয়েছিল বাংলাদেশি অভিনেত্রী অপু বিশ্বাসকে।

কয়েক দিন আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের জন্যও জানানো হয়েছে আওয়ামী লীগের তরফে।

এর আগে এই দলের প্রার্থী হওয়ার জন্য উঠে এসেছে বিভিন্ন তারকার নাম। অভিনেতা ফেরদৌস, আলমগীর, সিদ্দিকুর রহমান এবং ক্রিকেটার শাকিব আল হাসানের নামও উঠে এসেছে একাধিক বার। সেই সঙ্গে নাম জুড়েছিল অভিনেত্রী অপুরও। আগের নির্বাচনেও মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন নায়িকা।

কিন্তু প্রার্থী হিসাবে তাঁকে দেখা যায়নি। বাংলাদেশি সংবাদমাধ্যম ‘যুগান্তর’-এর প্রতিবেদন অনুযায়ী নায়িকা আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

‘যুগান্তর’-এর প্রতিবেদন অনুযায়ী অপু বলেছেন, “অপু বিশ্বাসের জায়গা নারীদের কাছে ভিন্ন রকম। বিশেষ করে ব্যক্তিত্ব, সন্তানের মা এবং এক জন নারী হিসাবে। তাই প্রার্থী হওয়ার সেই সুযোগ যদি আমাকে করে দেয়, তা হলে অবশ্যই আমি নির্বাচনে দাঁড়াব।”

তিনি জানিয়েছেন, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসুক, এই কামনাই তিনি করছেন। কিছু দিন পর জাতীয় নির্বাচন। সেই অপেক্ষাতেই রয়েছেন অভিনেত্রী।

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে হত্যার চেষ্টা, ইরানের দিকে আঙুল মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

স্টুডেন্ট ভিসায় কড়াকড়ি, চার দেশের আবেদন গ্রহণ বন্ধ যুক্তরাজ্যের

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিজার্ভ বনে সড়ক সংস্কার থামাল বন বিভাগ

ড্রোন হামলায় নিহত: ভাইদের সাথে শেষ যে কথা বলেছিলেন বড়লেখার সালেহ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, নাগরিকদের দ্রুত সরে যেতে বলল যুক্তরাষ্ট্র

রুদ্ধশ্বাস ম্যাচে চীনের কাছে হার, লড়াইয়ে নজর কাড়ল বাংলাদেশ

ইরানে হামলার ঘটনায় সামরিক ঘাঁটি ব্যবহারে স্পেনের অস্বীকৃতি

মিশিগানে জালালাবাদ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন।

মিশিগানে মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১০

যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, অনিশ্চয়তায় বিশ্বকাপ ও ফিনালিসিমা

১১

হরমুজ প্রণালি অচল হলে বিশ্ব অর্থনীতিতে প্রভাব হবে মারাত্মক

১২

ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় আমিরাতে বড়লেখার সালেখ উদ্দিনের মৃত্যু

১৩

উপসাগরীয় অঞ্চলে আতঙ্ক, হামলায় চাপে নিরাপত্তা ভাবমূর্তি নিয়ে নতুন শঙ্কা

১৪

বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগান BAM এর ইফতার ডিনার অনুষ্ঠিত

১৫

ইরানে সামরিক অভিযান ‘আইনবহির্ভূত’, দাবি এডওয়ার্ড মার্কির

১৬

মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ছে, প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দুশ্চিন্তা

১৭

ফুটবলে বড় পরিবর্তন, বিশ্বকাপ থেকেই চালু নতুন নিয়ম

১৮

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে ১০ কোটি টাকার সরকারি ভূমি জবর-দখলের অভিযোগ

১৯

ইরানে হামলার প্রেক্ষাপটে মার্কিন সেনাদের নিরাপত্তা নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

২০