৩ নভেম্বর ২০২২, ৮:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তৃতীয় মেয়াদে চীনের নেতা শি জিনপিং

তৃতীয় মেয়াদে চীনের নেতা শি জিনপিং

চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেসে তৃতীয়বারের মতো দেশটির নেতা নির্বাচিত হলেন শি জিনপিং। মাও সে তুংয়ের পর তাকেই চীনের সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে বিবেচনা করা হয়।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশের নেতা হিসেবে তৃতীয় মেয়াদে জয়লাভ করেছেন।

পাশাপাশি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি শি জিনপিংকে দলের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেছে। ফলে আগামী বছর আবারও প্রেসিডেন্ট হওয়ার পথ সুগম হলো তার।

এ সময় নেতা ছাড়াও সিসিপি সাত সদস্যের পলিট ব্যুরো স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্বাচন করেছে। প্রেসিডেন্ট শি সাংবাদিকদের সঙ্গে নতুন কমিটির পরিচয় করিয়ে দিয়েছেন। এর আগে চীনের রাজধানী বেইজিংয়ে গত ১৬ অক্টোবর শুরু হয় দেশটির কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেস।

এক সপ্তাহব্যাপী চলা এবারের কংগ্রেসে পিপলস পার্টির ২ হাজার ৩০০ উচ্চপর্যায়ের সদস্য যোগদান করেন। তারা চীনের মৌলিক ও গুরুত্বপূর্ণ নীতি নিয়ে আলোচনার পাশাপাশি নতুন নেতা হিসেবে শি জিনপিং ও পলিট ব্যুরোর ৭ সদস্যকে নির্বাচন করেছেন।

এর আগেই পূর্বাভাস হিসেবে বলা হয়েছিল, সম্ভবত এবারও তৃতীয় মেয়াদে পার্টিপ্রধান থেকে যাচ্ছেন শি জিনপিং। ৬৯ বছর বয়সী শি এখন চীনের তিনটি সর্বাধিক ক্ষমতাধর পদে আছেন।

তিনি বর্তমানে চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, দেশটির সশস্ত্র বাহিনীর চেয়ারম্যান ও প্রেসিডেন্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ ফাইনাল উন্মাদনা, ৫০ হাজার দর্শকের জন্য বিনামূল্যে আয়োজন

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হলেন বড়লেখা থানার মমনিরুজ্জামান খান

আইস-সিবিপির জন্য ৭০ বিলিয়ন ডলার, প্রতিনিধি পরিষদে অনুমোদন পেল বিল

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা ও নিরাপত্তা তল্লাশি নিয়ে বিতর্ক

বিশ্বকাপের লাগাম কার হাতে—ইনফান্তিনো না ট্রাম্প?

মিশিগানের ওয়ারেনে স্থায়ী ক্রিকেট ফিল্ড নির্মাণের অনুমোদন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান

আদালতের রায়ে বাতিল ট্রাম্পের বিতর্কিত ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি

ভুয়া পরিচয়পত্রে এএসপি সেজে প্রতারণা, কারাগারে শোভন

মব সৃষ্টি করে বড়লেখার আবদুস শুক্কুর বকুলকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

১০

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

১১

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

১২

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

১৩

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

১৪

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

১৫

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

১৬

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

১৭

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

১৮

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

১৯

ভিনদেশ কোনোদিন হয়না আপন

২০