২৭ জুন ২০২৩, ৩:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ড পেলেন জে.কে মজলিশ

বাংলাদেশের অন্যতম সুরকার ও সংগীত পরিচালক জে কে মজলিশকে সেরা সঙ্গীত পরিচালক ২০২৩ হিসাবে ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

আমেরিকার বাণিজ্যিক রাজধানী নিউইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়।

রোববার (২৫ জুন) রাতে কুইন্সের জ্যামাইকার অ্যামাজুরা’র মিলনায়তনে অনুষ্ঠিত ঢালিউড এওয়ার্ডসের ২১তম আসরের প্রথম পর্ব মিউজিক অ্যাওয়ার্ডস তুলে দেয়া হয় ১৭ জন শিল্পীর হাতে।

নিউইয়র্কের শো টাইম মিউজিক আয়োজিত এওয়ার্ডস অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কৗতুক অভিনেতা সাজু খাদেম।

ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ড

শো টাইম মিউজিকের নির্বাহী প্রধান আলমগীর আলম খান জানান, ভার্জিনিয়ায় আগামী ১ জুলাই অনুষ্ঠিত হবে ঢালিউড অ্যাওয়ার্ডসের ২১তম আসরের দ্বিতীয় পর্ব। এবারই প্রথম ঢালিউড অ্যাওয়ার্ডসের আসরকে দু’টি পর্বে আয়োজন করা হয়েছে। ১ জুলাই ভার্জিনিয়ায় অনুষ্ঠিতব্য আসরে ঘোষণা করা হবে ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ডসে পুরুস্কারপ্রাপ্তদের নাম। ভার্জিনিয়ায় অনুষ্ঠিতব্য আসর সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

সঙ্গীত পরিচালক জে কে মজলিশের বন্ধু মিল্লাত মেরু তার ফেসবুক আইডির ওয়ালে লিখেন, আজ হয়ে গেল আমেরিকার বাণিজ্যিক রাজধানী নিউইয়র্ক এ ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে সেরা সঙ্গীত পরিচালক ২০২৩ হিসাবে আমাদের ৯৫ এর আরেক আইকনিক বন্ধু জে.কে মজলিশকে মনোনীত করেন । ৯৫ আইকন গ্রুপের পক্ষ থেকে বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা এবং আগামীতে বন্ধুর আরও সাফল্য কামনা করছি।

অনুভূতি প্রকাশে সঙ্গীত পরিচালক জে কে মজলিশ ‘বাংলা সংবাদ‘কে বলেন, আমি কৃতজ্ঞতা জানাই, জুরি বোর্ড এবং এই আয়োজনের সাথে সম্পৃক্ত সকলের প্রতি। সেই সাথে আমার সকল শুভানুধ্যায়ীদের জন্য রইলো প্রাণঢালা ভালোবাসা। সবাই ভালো থাকবেন, বাংলা গানের সাথে থাকবেন।

জে কে মজলিশ এর আগে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, আরটিভি মিউজিক অ্যাওয়ার্ড, বাবিসাস অ্যাওয়ার্ড, এজেএফবি অ্যাওয়ার্ড সহ আরো অনেক পুরস্কার জিতেন।

বিনোদন নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশনের ইফতার মাহফিল সম্পন্ন।

MBCH এর আয়োজনে মিশিগানের লার্জেস্ট ইফতার মাহফিলে লুটনেনট গভর্নর গার্লিন গিলক্রিস্ট।

নাজিফা তুষির জাদু ‘প্রেশার কুকার’-এ রায়হান রাফীর নতুন প্রযোজনা

ট্রাম্পকে হত্যার চেষ্টা, ইরানের দিকে আঙুল মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

স্টুডেন্ট ভিসায় কড়াকড়ি, চার দেশের আবেদন গ্রহণ বন্ধ যুক্তরাজ্যের

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিজার্ভ বনে সড়ক সংস্কার থামাল বন বিভাগ

ড্রোন হামলায় নিহত: ভাইদের সাথে শেষ যে কথা বলেছিলেন বড়লেখার সালেহ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, নাগরিকদের দ্রুত সরে যেতে বলল যুক্তরাষ্ট্র

রুদ্ধশ্বাস ম্যাচে চীনের কাছে হার, লড়াইয়ে নজর কাড়ল বাংলাদেশ

১০

ইরানে হামলার ঘটনায় সামরিক ঘাঁটি ব্যবহারে স্পেনের অস্বীকৃতি

১১

মিশিগানে জালালাবাদ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন।

১২

মিশিগানে মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৩

যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, অনিশ্চয়তায় বিশ্বকাপ ও ফিনালিসিমা

১৪

হরমুজ প্রণালি অচল হলে বিশ্ব অর্থনীতিতে প্রভাব হবে মারাত্মক

১৫

ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় আমিরাতে বড়লেখার সালেখ উদ্দিনের মৃত্যু

১৬

উপসাগরীয় অঞ্চলে আতঙ্ক, হামলায় চাপে নিরাপত্তা ভাবমূর্তি নিয়ে নতুন শঙ্কা

১৭

বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগান BAM এর ইফতার ডিনার অনুষ্ঠিত

১৮

ইরানে সামরিক অভিযান ‘আইনবহির্ভূত’, দাবি এডওয়ার্ড মার্কির

১৯

মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ছে, প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দুশ্চিন্তা

২০