২৬ ফেব্রুয়ারী ২০২৩, ২:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘জীবন হোক কেকের মতো মিষ্টি’

আপনারা কি কেকজাতীয় মিষ্টি খাবার খেতে পছন্দ করেন? আজকে আমি সিনচিয়াংয়ের একজন তরুণ সহকর্মীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তিনি সিনচিয়াংয়ের একটি কেকের দোকানের মালিক। আসুন তাঁর সাথে পরিচিত হই।

এই তরুণ সহকর্মীর নাম মান চিয়ান। তাঁর বছর ৩২ বছর। তিনি এবং তাঁর দুলাভাই সিনচিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের ‘এ মিন’ জেলায় একটি কেকের দোকান চালান। দুলাভাইয়ের দায়িত্ব কেক বাছাই করা, মান চিয়ানের দায়িত্ব হচ্ছে কেক বানানো। দুলাভাইয়ের স্ত্রী মানে মানের বোনের দায়িত্ব কেক সাজানো।

এই দুটো ছোট্ট পরিবার একসাথে এই দোকান পরিচালনা করছে। শুরুর দিকে এই দোকানের আয়তন ছিল মাত্র ৬০ বর্গমিটার। পাঁচ বছর পর এখন দোকানের আয়তন ১৪০ বর্গমিটারেরও বেশি। মান চিয়ান বলেন, তাঁর দোকানে কেকের ধরন দিন দিন বাড়ছে। তাঁর স্ত্রীও নিজের কাজের ফাঁকে দোকানে এসে সাহায্য করেন।

মা চিয়ান আমাদেরকে বলেন, তাঁর এক সুখী পরিবার আছে। তাঁর যমজ ছেলে আছে, যারা অনেক মিষ্টি দুটি শিশু। ওরা আল্ট্রাম্যান খেলতে পছন্দ করে। ছেলেদের সুন্দর হাসি দেখে নিজের মনে অনেক আনন্দ পান তিনি।

তিনি বিশ্বাস করেন, তাঁদের প্রচেষ্টায় তাদের দোকান আরও ভাল হবে এবং আরও বেশি রকমের কেকজাতীয় মিষ্টি খাবার তৈরী করতে পারবে। মান বলেন, সুখী জীবনে কেকজাতীয় মিষ্টি খাবার সকলের জন্য আনন্দ বয়ে আনুক। সবার জীবন হোক কেকের মতো মিষ্টি এই তাঁর কামনা।

(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং, চীন।)

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএসআই-সাপ্তাহিক সুরমা’র নির্বাচন-পূর্ব জনমত জরিপ প্রশংসিত হচ্ছে

তারেক রহমানের শপথ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন

নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম মুখ জেসি জ্যাকসন–এর ইন্তেকাল

সংসদ সদস্য হলে যেসব বিশেষ সুবিধা পাওয়া যায়

৫ মন্ত্রণালয়ের দায়িত্বে সিলেটের মুক্তাদির ও আরিফ

নতুন সরকারের যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

স্টার্লিং হাইটসে “গ্যারান্টিড রেন্ট” প্রোগ্রাম চালু করল আমেরিকান রিয়েলটর্স

মৌলভীবাজার-৪ আসনে হাজী মুজিবের মন্ত্রিত্ব প্রত্যাশায় চা-শ্রমিকসহ সর্বস্তরের মানুষ

আকাশে বিরল দৃশ্য: আগামীকাল বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ

আইস নিয়ে সমালোচনার জেরে টেক কোম্পানিগুলোর কাছে তথ্য চাইছে হোমল্যান্ড সিকিউরিটি

১০

বড়লেখায় শিক্ষকের অবসরজনিত সংবর্ধনা

১১

করোনা তহবিল জালিয়াতি মামলায় নিউইয়র্কে ৮ বাংলাদেশি দোষী স্বীকার

১২

হার নয়, সম্ভাবনার জয়: বড়লেখা-জুড়ীতে জামায়াতের ভোটবৃদ্ধিতে নতুন স্বপ্ন নির্বাচনোত্তর কর্মী সমাবেশে উৎফুল্ল নেতাকর্মীরা

১৩

কিউই বাধা পেরিয়ে শেষ আটের খুব কাছে দক্ষিণ আফ্রিকা

১৪

ইমিগ্র্যান্ট নাগরিকদের নাগরিকত্ব খারিজে জোর দিচ্ছে ট্রাম্প প্রশাসন

১৫

বাংলাদেশের ভোট: আন্তর্জাতিক গণমাধ্যমে কীভাবে উঠে এলো

১৬

সিলেট জেলার ছয়টি আসনের পাঁচটিতে বিএনপির প্রার্থীরা জয়যুক্ত হয়েছেন।

১৭

বাংলাদেশের নতুন সরকারের কাছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রস্তাব

১৮

জীবন রক্ষাকারী স্টেথোস্কোপ আবিষ্কারের কাহিনি

১৯

যুদ্ধ ও সশস্ত্র সংঘাত পরিবেশের শোষণ প্রতিরোধ

২০