বাংলা সংবাদ ডেস্ক
৬ নভেম্বর ২০২৪, ৬:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চতুর্থবারের মতো জিতলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তায়েব

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে টানা চতুর্থবারের মতো জয়ী হলেন দেশটির আইনসভার একমাত্র ফিলিস্তিনি–মার্কিন সদস্য রাশিদা তায়েব। মিশিগান অঙ্গরাজ্যের ১২তম কংগ্রেশনাল ডিসট্রিক্ট থেকে জিতেছেন তিনি।

রাশিদা যে ডিসট্রিক্ট থেকে জিতেছেন, সেখানে বড়সংখ্যক আরব–মার্কিন জনগোষ্ঠীর বসবাস। ফিলিস্তিনের গাজায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধের ঘোর বিরোধী তিনি। তাঁর অভিযোগ, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল।

তবে রাশিদা তায়েবের বিভিন্ন সময়ে করা মন্তব্যে তাঁর প্রতিনিধি পরিষদের অনেক সহকর্মীই ক্ষুব্ধ হন। গত বছর রিপাবলিকান–নিয়ন্ত্রিত এ পরিষদ ইসরায়েল–হামাস যুদ্ধ নিয়ে রাশিদার মন্তব্যের নিন্দা জানিয়ে ভোট দেয়।

রাশিদা বলেন, তাঁর সমালোচনা ছিল ইসরায়েলের সরকার ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বের বিরুদ্ধে। সেই সঙ্গে তিনি অঙ্গীকার করেন, ইসরায়েলি আগ্রাসন নিয়ে তিনি চুপ থাকবেন না।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমানবহরে আসছে কাতারের উপহারের বিমান

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

১১

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

১২

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

১৩

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

১৪

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১৫

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১৬

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১৭

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১৮

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৯

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

২০