২৬ নভেম্বর ২০২৩, ২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রিয় ক্যাম্পাস : স্মৃতি রোমান্থনে শাটল ট্রেনে আনন্দ বেদনার গল্প…

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় আর শ্যাটল ট্রেন এ যেন একে অন্যের পরিপূরক হয়ে আছে । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে অংশ নিতে হাজারো ছাত্র-ছাত্রীদের কত আনন্দ বেদনা কত গল্প রচিত হয়েছে সেই শ্যাটল ট্রেনে। কিংবা তপ্ত দুপুরে শ্লোগানে শ্লোগানে মুখরিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র জীবনের সোনালী মুহুর্তের বাধাঁই করা মুহুর্ত যেন স্মৃতিভান্ডারের সেরা অর্জন। প্রবাসের মাটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দের স্মৃতিচারণ অনুষ্ঠানে উঠে এসেছে বিশ্ববিদ্যালয় জীবনের অনেক না জানা গল্প।

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে মিশিগানের ওয়ারেন শহরে। ১৯ শে নভেম্বর রবিবার সন্ধ্যায় নিজস্ব কার্যালয়ে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগান ইউএসএ-এর আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার পর কাটা হয় কেক। এর পর শুরু হয় আলোচনা সভা । সৈয়দ মঈন দীপুর সভাপতিত্বে এবং সংগীতা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক লুৎফুর বারি নিয়ন। এর পর শুরু হয় চবিয়ানদের বিশ্ববিদ্যালয় জীবনের নানা জানা-অজানা, আনন্দ-বেদনা আর চবিয়ানদের নানা অর্জনের গল্প। শাহ খালিশ মিনার বিশ্ববিদ্যালয় জীবনে যৌবনের সোনালী সময়ের স্মৃতিচারণে আবেগাপ্লুত হয়ে পড়লেও চবিয়ানদের সাফল্যের গল্প বলেন লুৎফুর রহমান। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগান ইউএসএ-এর সাধারণ সম্পাদক লুৎফুর দৃঢ? উচ্চারণে সগৌরবে জানিয়ে দেন দেশে-বিদেশে রাস্ট্রের গুরুত্বপূর্ণ পদপদবীতে বসা চবিয়ানদের আলো ছড়ানো সফলতার কথা। মোহাম্মদ আফতাব বিশ্ববিদ্যালয় এলাকায় বেড়ে উঠা, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জীবনের স্মৃতিচারণে স্মৃতিকাতর হয়ে পড়েন। অনুষ্ঠান যেন পরিপূর্ণ হয়ে উঠে সাবেক শিক্ষকদের উপস্থিতিতে।

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর রবিন্দ্র নাথ শীল এমন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজে গর্বিত উল্লেখ করে বলেন, একজন শিক্ষক হিসেবে আমি যেমন গর্ব অনুভব করি তেমনি গর্বিত আমার ছাত্রছাত্রীদের নিয়ে। সাবেক সহযোগী অধ্যাপক ডক্টর তাহলিল আজিম চৌধুরী চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ে ছাত্র থেকে শিক্ষক হওয়ার অজানা গল্পের পাশাপাশি একজন শিক্ষকের দায়বদ্ধতার কথা বলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউএসএ-এর সভাপতি হেলাল উদ্দীন রানা, বাংলা প্রেসক্লাব অব মিশিগানের সাবেক সভাপতি সৈয়দ শাহেদুল হক।

আলোচনা সভা শেষে শুরু হয় নানা আনন্দ আয়োজন।কৌতুক পরিবেশন করেন জিয়াউল আলম চৌধুরী। জিয়ার কৌতুক উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখে।কবিতা আবৃত্তি করেন মোতাকাব্বির শাহীন। শাহীনের ভরাট কন্ঠের প্রাণবন্ত আবৃত্তি উপস্থিত দর্শকদের দৃষ্টি কাড়ে। আবৃত্তিতে নিরাশ করেননি রুনা কোরেশি। তার সময় উপযোগী কবিতা মুহুর্তের জন্য হলেও শ্রোতাদের বাস্তবতা মুখোমুখি করে দিয়েছিল। গানে গানে উপভোগ্য হয়ে উঠে অনুষ্ঠানস্থলটা। পরিশেষে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জনপ্রিয় গান “আগে কি সুন্দর দিন কাটাতাইতাম” সমবেত কন্ঠে নেচে গেয়ে উল্লাসে মেতে উঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রীরা। যেন ফিরে গিয়েছিল বিশ্ববিদ্যালয়ের প্রিয় ক্যাম্পাসে অথবা শ্যাটল ট্রেনে মুখোমুখি বসা আনন্দ-বেদনার সেই দিনগুলোতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে তিন দিন জঙ্গলে নিখোঁজ, জীবিত উদ্ধার মা-ছেলেসহ তিনজন

সাইবার ঝুঁকি এড়াতে আইফোন ব্যবহারকারীদের নতুন সতর্কবার্তা

ট্রাম্পের জামাতা কুশনারের সঙ্গে হামাস নেতাদের বৈঠকের খবর উঠছে নানা প্রশ্ন

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

১০

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

১১

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

১২

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১৩

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১৪

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১৫

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১৬

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১৭

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৮

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৯

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

২০