বাংলা সংবাদ ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রিন কার্ডের স্বপ্নভঙ্গ: বিয়ে করে যুক্তরাষ্ট্রে আসা আর সহজ নয়

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বেশ কিছু কঠোর পরিবর্তন এনেছে, যা বাংলাদেশি অভিবাসীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। নতুন নিয়ম অনুযায়ী, বিবাহসূত্রে গ্রিন কার্ড পাওয়ার আবেদনকারীদের জন্য আবেদনপত্র হালনাগাদ করা হয়েছে, সাক্ষাৎকারের প্রক্রিয়া পুনরায় চালু করা হয়েছে এবং আর্থিক তথ্যের বিস্তারিত বিবরণ জমা দিতে হবে।

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব এবং অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) জানিয়েছে, গ্রিন কার্ডধারীদের স্থায়ীভাবে বসবাসের অধিকার তখনই থাকবে, যখন তারা কোনো আইন ভঙ্গ না করে এবং নিয়মিত কর পরিশোধ করে। তবে নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের আয়, সম্পত্তি, ঋণ এবং সরকারি সহায়তার বিস্তারিত তথ্য জমা দিতে হবে। এছাড়াও, আবেদনকারীর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, লাইসেন্স এবং দক্ষতার তথ্যও জানতে চাওয়া হয়েছে। এই পরিবর্তনগুলো মূলত ‘ভয় দেখানোর কৌশল’ হিসেবে কাজ করতে পারে, যাতে কম আয় বা কম শিক্ষাগত যোগ্যতা থাকা ব্যক্তিরা আবেদন করতে নিরুৎসাহিত হন।

বিবাহসূত্রে গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে সাক্ষাৎকারের প্রক্রিয়া পুনরায় চালু করা হয়েছে, যা বাইডেন প্রশাসনের সময় স্থগিত করা হয়েছিল। এই পরিবর্তনের ফলে, বাংলাদেশি অভিবাসীরা গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে আরো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। বিশেষ করে, যাদের আর্থিক অবস্থা দুর্বল বা শিক্ষাগত যোগ্যতা কম, তাদের জন্য এই নিয়মগুলো বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। ইউএসসিআইএস-এর মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রে বসবাস এবং কাজের জন্য যারা অভিবাসন সুবিধা চান, তাদের যেন জননিরাপত্তার জন্য হুমকি না হন, জাতীয় নিরাপত্তার ক্ষতি না করেন বা কোনো ক্ষতিকর মার্কিন-বিরোধী আদর্শ প্রচার না করেন, তা নিশ্চিত করার জন্য কঠোর স্ক্রিনিং এবং যাচাইকরণ ব্যবস্থা বাস্তবায়ন করতে ইউএসসিআইএস প্রতিশ্রুতিবদ্ধ।

আইনজীবীরা আশঙ্কা করছেন, ট্রাম্প প্রশাসন আরও কঠোর অভিবাসন নীতি বাস্তবায়ন করতে পারে, যার মধ্যে আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের তথ্য চাওয়াও অন্তর্ভুক্ত থাকতে পারে। এই পরিস্থিতিতে, বাংলাদেশি অভিবাসীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন আরও কঠিন হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১০

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১১

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১২

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৩

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

১৪

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৫

মে দিবস: শ্রমের মর্যাদা, ন্যায্যতা ও আমেরিকান চেতনার পুনঃপাঠ

১৬

যুক্তরাষ্ট্রে হুমকির মুখে নিরাপত্তা সহিংসতার লাগাম টানা জরুরি

১৭

সকালের ৪ ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

১৮

দৈনন্দিন অভ্যাস বদলেই কমতে পারে ব্যাক পেইন

১৯

যে ৫ অভ্যাস নীরবে আপনার স্বাস্থ্যের বারোটা বাজাচ্ছে

২০