মিশিগানে শনিবার (২৬ অক্টোবর) এক নির্বাচনী সমাবেশে মুসলিম ভোটারদের কাছে তাঁকে ভোট দেওয়ার আবেদন করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। একই দিন নির্বাচনী লড়াইয়ের ময়দান বলে পরিচিত এই অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির সমাবেশ হয়। সমাবেশে কমলা হ্যারিসের পক্ষে ভোটারদের কাছে আবেগপূর্ণ আবেদন রাখেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা।
মিশিগানে যে ভোটারদের ভোট পেতে কমলা ও ট্রাম্প লড়াই করছেন, তাঁদের মধ্যে আরব বংশোদ্ভূত আমেরিকান এবং মুসলিম ভোটাররাও আছেন। তাঁরা গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ নিয়ে উদ্বিগ্ন। ভোটারদের মধ্যে আরও আছেন অটোশিল্পের শ্রমিকেরা। বৈদ্যুতিক যানবাহন কীভাবে মার্কিন অটোশিল্পকে বদলে দিতে পারে, তা নিয়ে উদ্বিগ্ন শ্রমিক ইউনিয়নের সদস্যরা। তাদের (ইউনাইটেড অটো ওয়ার্কার্স) সদর দপ্তর মিশিগানের সর্ববৃহৎ নগর ডেট্রয়েটে। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে ভোটের দিন। তবে মিশিগানসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে আগাম ভোট শুরু হয়ে গেছে।
মন্তব্য করুন