সুফি মিয়া
৪ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কমলগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য, ক্ষতি ৩ লাখ টাকা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইরদেউল এলাকায় প্রবাসীর স্ত্রীর বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘরের দরজা-জানালা, পানির মোটর, ফ্যান-লাইট, বাথরুমের সরঞ্জামসহ প্রয়োজনীয় বিভিন্ন মালামাল খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক মোছা. রিপা বেগম (২৬)।

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর সকাল ১১টার দিকে বাবার বাড়ি থেকে নিজ বসতঘরে ফিরে তিনি কলাপসিবল গেট ও দরজার তালা ভাঙা দেখতে পান। পরে ঘরে ঢুকে সাতটি দরজা, চারটি ফ্যান, দুটি পানির মোটর, এক হাজার লিটারের পানির ট্যাংক, ১৫০ ফুট লোহার পাইপ, তিনটি বেসিন, ট্যাপ, শাওয়ার, বৈদ্যুতিক সরঞ্জাম, আইপিএসসহ বিভিন্ন মালামাল খোয়া যাওয়ার বিষয়টি দেখতে পান। তাঁর স্বামী মো. সামছুজ্জামান জীবিকার প্রয়োজনে প্রবাসে থাকেন। মায়ের অসুস্থতার কারণে তিনি কয়েক দিন বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

 

ঘটনাস্থল পরিদর্শন করে প্রবাসী শামসুদ্দিন খান এর প্রতিবেশী মো. এমদাদ আলী এবং মো. বজলু মিয়া বলেন, তাঁরা জীবনে অনেক চুরি-ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেছেন, কিন্তু এমন চুরির ঘটনা আগে দেখেননি। ঘরের দরজা-জানালা থেকে শুরু করে পানির মোটর, ফ্যান-লাইট ও বাথরুমের আসবাবপত্র পর্যন্ত খুলে নিয়ে গেছে চোরেরা।

 

এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রিপা বেগম। অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, অভিযোগের তদন্ত চলছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ট্রাম্পই এখনো প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস

১

মার্কিন কংগ্রেসে নিয়ন্ত্রণ পেয়ে ডেমোক্র্যাটদের সামনে যেসব সুযোগ

২

কমলগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য, ক্ষতি ৩ লাখ টাকা

৩

সহজে পালনীয় নবীজির ২০টি সুন্নত

৪

নিত্যজীবনের ১০টি অবহেলিত সুন্নত

৫

মার্কিনকর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

৬

বাড়বে শীত: আগাম প্রস্তুতিই নিরাপত্তার প্রধান শর্ত

৭

রোড ক্র্যাশ নিরসন: শুধু আইন নয়, সকলকেই দায়িত্ব নিতে হবে

৮

মিডটার্ম ইলেকশনে ব্যালটে নেই ট্রাম্প, তবু পরীক্ষাটা তাঁরই

৯

আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার প্রয়োজন: আইরিন খান

১০

মিশিগানের মূলধারার চার রাজনীতিকের মুখোমুখি বাংলা সংবাদ পত্রিকা

১১

কিশোরীকে জিম্মি ও ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের গ্রেপ্তার চেয়ে মানববন্ধন

১২

‘ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে অভিবাসন অবস্থার সম্পর্ক থাকা উচিত নয়’

১৩

হোয়াটসঅ্যাপ প্রতারণা ও ব্যাংক থেকে অর্থ চুরি ঠেকাতে কী করবেন? জবাব দিলেন এলি সাভিট

১৪

‘বাংলা ভাষায় ব্যালট পাওয়ার সুযোগ শুধু হ্যামট্রামিকে সীমাবদ্ধ থাকা উচিত নয়’

১৫

বৈধ অভিবাসীদের বছরের পর বছর অনিশ্চয়তায় রাখা উচিত নয়

১৬

বাইন্যান্সে সাইবার হামলার ধাক্কা, এক দিনেই নিট উত্তোলন ৩৬৪ কোটি ডলার

১৭

যুক্তরাষ্ট্রে আগামীকাল মধ্যবর্তী নির্বাচন, আগাম ভোট ৫ কোটি ৪০ লাখের বেশি

১৮

মিশিগানে বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির নতুন কমিটি ঘোষণা

১৯

ডিভি-২০২৭ লটারি নিয়ে অনিশ্চয়তা, সরকারের পক্ষে আপিল আদালতের আদেশ

২০