৩১ অক্টোবর ২০২৩, ৮:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওয়ারেন সিটিতে ফিলিস্তিনের পক্ষে ঐতিহাসিক পিস র‍্যালী অনুষ্ঠিত

ফিলিস্তিনের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানাতে ওয়ারেনে সর্বকালের সর্ববৃহৎ পিস র‍্যালী অনুষ্ঠত হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) ওয়ারেনের সিটি স্কয়ারে দুপুর আড়াইটায় র‍্যালী পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওয়ারেনের ইতিহাসে কোনো মাইনোরেটি গ্রুপের এটিই সর্ববৃহৎ আয়োজন। অর্গানাইজার দেলোয়ার আনসার ও সাইমা খলিলের ডাকে সাড়া দিয়ে প্রায় ৪ হাজার মানুষ একত্রিত হয়ে ফিলিস্তিনের প্রতি ইসরাইলের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানান।

আমের জাহের ও দেলোয়ার আনসারের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হিউম্যান রাইট ডিফাইন্ডার হুয়াইদা আরাফ, খালিদ তোরানী, ডেট্রোয়েট ইসলামিক সেন্টারের খতিব আব্দুল লতিফ আজম, মিফতা ইনস্টিটিউটের প্রেসিডেন্ট শেখ আব্দুল ওয়াহিদ, হোম প্রাইড রিয়েলিটির সিইও কবির আহমেদ, মিশিগান ইমাম সমিতির কো-চেয়ারম্যান মিকাইল স্টিওয়ার্ট সাদিক, ওয়ারেন আল ইহসান মসজিদের ইমাম মাওলানা ফখরুল ইসলাম, ইমাম আল জিন্দানী এবং মুনা প্রেসিডেন্ট সাহেদুল ইসলাম ।

বক্তারা বলেন, অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকা মানে অন্যায়কে সমর্থন করা। ফিলিস্তিনের প্রতি ইসরাইলি গণহত্যার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তারা এই গণহত্যা বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। তারা ইসরাইলের সন্ত্রাসী কার্যক্রমকে সমর্থন না করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও যুক্তরাষ্ট্র কর্তৃক ইসরাইলকে আর্থিক সকল প্রকার সহযোগিতা বন্ধেরও দাবি জানান।

অর্গানাইজার দেলোয়ার আনসার তার বক্তেব্য বলেন, আমরা মাইনোরিটিরা ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রেসিডেন্টের জন্য কাজ করেছি। যদি তিনি ইসরাইলি গণহত্যাকে সমর্থন করেন তবে তিনি আমাদের সমর্থন হারাবেন।

অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ করতে মিশিগানের ওয়ারেন সিটি স্কয়ারে যারা একত্রিত হয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেলোয়ার বলেন, আমরা ডেকেছি আপনারা এসেছেন। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতেও যে কোনো অন্যায়ের প্রতিবাদে আপনাদের পাশে পাবো এমনটাই আশা করছি।

উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর বোমা হামলায় এখন পর্যন্ত কয়েক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যার অর্ধেক নারী ও শিশু। নির্বিচারে মানুষ হত্যার এই বর্বরতার প্রতিবাদে মিশিগানে এই পিস র‍্যালীর ডাক দেয়া হয়েছে।


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালিত

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

১০

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

১১

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

১২

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

১৩

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

১৪

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১৫

১৬

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১৭

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

১৮

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১৯

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

২০