ওয়ারেনের শোয়েনহার রোডের কাছে জিওফ্রে ড্রাইভের ১৩০০০ ব্লকে একজন মা ছেলেকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন। ২০ অক্টোবর ১২ মাইলে এ ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ।
ওয়ারেন পুলিশ আনুমানিক সকাল সাড়ে আটটার দিকে জিওফ্রের বাসভবনে পৌঁছেছিল। সেখান থেকে ৩৩ বছর বয়সী একজন লোক ৯১১ নম্বরে কল করেছিল। তিনি জানান, তিনি ঘুম থেকে উঠার পর তার মায়ের হাতে বন্দুক দেখেছিলেন। এজন্য তিনি পুলিশকে কল দেন। তাদের মধ্যে হাতাহাতি হয়। তিনি নিরাপত্তার জন্য প্রতিবেশীর বাড়িতে চলে যান।
ফোনের পরপরই পুলিশ এসে পৌঁছায় বলে জানা গেছে। অফিসাররা বাড়ির ভিতরে থাকা মহিলার সাথে যোগাযোগ করার ব্যর্থ চেষ্টা করেছিলেন। কিছুক্ষণ পর ভেতর থেকে গুলির শব্দ শুনতে পায় পুলিশ। তারা বাড়িতে প্রবেশ করে মহিলা এবং তার ২৬ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। তদন্তকারীরা নির্ধারণ করেছেন, মা নিজে তার ছেলেকে গুলি করে হত্যা করে এবং নিজে আত্মহত্যার পথ বেছে নেয়।
পুলিশ ওয়ারেন ফায়ার ডিপার্টমেন্টের প্যারামেডিকদেরকে ডেকেছিল। তারা মা ছেলের জীবন বাঁচানোর চেষ্টা করেছিল। কিন্তু তাদেরকে মৃত ঘোষণা করা হয়।
মন্তব্য করুন