৮ নভেম্বর ২০২৩, ২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওয়ারেনের ইতিহাসে প্রথম মহিলা মেয়র লরি স্টোন

যুক্তরাষ্ট্রের মিশিগানের ওয়ারেন সিটিতে ইতিহাস গড়ে মেয়র নির্বাচিত হয়েছেন লরি স্টোন। মঙ্গলবারের সাধারণ নির্বাচনের অনানুষ্ঠানিক ফলাফল অনুসারে ৫৩% ভোট পেয়ে স্টোন মেয়র নির্বাচিত হন।

মিশিগান রাজ্যের অতি গুরুত্বপূর্ণ ওয়ারেন সিটি নির্বাচন মঙ্গলবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত হয়। সকাল ৭ টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে রাত ৮ টা পর্যন্ত। রাতেই ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে দেখা গেছে, মেয়র পদে লরি স্টোন ভোট পেয়েছেন ১১ হাজার ৮৭৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জর্জ এল ডিমাস পেয়েছেন ১০ হাজার ৪৮৮ ভোট।

মেয়র নির্বাচিত হবার পর সাবেক শিক্ষক লরি স্টোন ওয়ারেনেবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার উপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ঠ থাকবেন। পাশাপাশি নাগরিকদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘঠাতে জোর তৎপরতা চালাবেন।
লরি ২০১৯ সাল থেকে মিশিগান হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে দায়িত্ব পালন করে আসছিলেন, তবে মেয়র নির্বাচিত হওয়ায় আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাকে পদটি ত্যাগ করতে হবে।

ওয়ারেন শহরের বর্তমান ও প্রাক্তন কর্মচারীদের দ্বারা পরিচালিত একটি ছায়াময় অলাভজনক গোষ্ঠীর আক্রমণ এবং ফাউটসের বিরোধিতা সত্ত্বেও পুনর্নির্বাচন চাওয়া চারটি বর্তমান কাউন্সিল সদস্যের মধ্যে তিনজন জয়ী হয়েছেন। সাত সদস্যের কাউন্সিলে দীর্ঘদিনের মেয়র বিরোধী চার প্রার্থী বিজয়ী হয়েছেন।

ওয়ারেন সিটি ক্লার্ক পদে সোনজা বাফা ১১ হাজার ৮৮৫টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাই জিওং পেয়েছেন ১০ হাজার ১৯৭ ভোট।

ওয়ারেন সিটি কাউন্সিল (বড়)তে ৪ প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ১০ হাজার ৪২৪ ভোট পেয়ে ডেভ ডোয়ায়ার প্রথম বিজয়ী এবং ১০ হাজার ৩৫৩ ভোট পেয়ে দ্বিতীয় বিজয়ী হয়েছেন অ্যাঞ্জেলা রোজেনসুস। ৩য় ও ৪র্থ হয়েছেন যথাক্রমে ডোনা কাকজোর কামার্টিন (৮ হাজার ৭৬৮ ভোট) ও মারি সি অ্যাডকিন্স (৮ হাজার ৫৯৯ ভোট)।

ওয়ারেন সিটি কাউন্সিল-ডিস্ট্রিক -১ এ ২ হাজার ৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মেলোডি মাগী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি চার্লস পেরি পেয়েছেন ১ হাজার ৫১৭ ভোট।

ওয়ারেন সিটি কাউন্সিল-ডিস্ট্রিক -২ এ ২ হাজার ৫৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জোনাথন লাফার্টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আদম সাওকা পেয়েছেন ২ হাজার ২৩৪ ভোট।

ওয়ারেন সিটি কাউন্সিল-ডিস্ট্রিক -৩ এ ২ হাজার ৪৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মিন্ডি মুর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ড্যানিয়েল বোজেক পেয়েছেন ২ হাজার ২৪৭ ভোট।

ওয়ারেন সিটি কাউন্সিল-ডিস্ট্রিক -৪ এ ২ হাজার ৩১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন গ্যারি বোইক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গ্যারি ওয়াটস পেয়েছেন ১ হাজার ৯৫৯ ভোট।

ওয়ারেন সিটি কাউন্সিল-ডিস্ট্রিক -৫ এ ১ হাজার ৯৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হেনরি নিউনান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ব্রিটানি ত্রিংগালি পেয়েছেন ১ হাজার ৬৯২ ভোট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে তিন দিন জঙ্গলে নিখোঁজ, জীবিত উদ্ধার মা-ছেলেসহ তিনজন

সাইবার ঝুঁকি এড়াতে আইফোন ব্যবহারকারীদের নতুন সতর্কবার্তা

ট্রাম্পের জামাতা কুশনারের সঙ্গে হামাস নেতাদের বৈঠকের খবর উঠছে নানা প্রশ্ন

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

১০

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

১১

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

১২

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১৩

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১৪

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১৫

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১৬

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১৭

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৮

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৯

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

২০