১৪ জানুয়ারী ২০২৩, ৬:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এনডিটিভির প্রেসিডেন্টসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার পদত্যাগ

এনডিটিভির প্রেসিডেন্টসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার পদত্যাগ

ভারতের প্রভাবশালী গণমাধ্যম নিউ দিল্লি টেলিভিশন লিমিটেড (এনডিটিভি) থেকে পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট সুপর্না সিং ও আরও কয়েকজন ঊর্ধ্বতন নির্বাহী।শুক্রবার (১৩ জানুয়ারি) এনডিটিভির বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

ভারতীয় বহুজাতিক সংস্থা আদানি গ্রুপ সম্প্রচারমাধ্যমটির ৬৫ শতাংশের মতো মালিকানার নিয়ন্ত্রণ নেওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে সুপর্নাসহ অন্যদের পদত্যাগের এ ঘোষণা এল।

এনডিটিভির প্রেসিডেন্টসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার পদত্যাগ

ডিসেম্বরে কোম্পানির পরিচালনা পর্ষদ থেকে দুই প্রতিষ্ঠাতা প্রণয় রায় ও রাধিকা রায়ের পদত্যাগের পর এনডিটিভির কৌশলবিষয়ক প্রধান কর্মকর্তা আরিজিৎ চট্টোপাধ্যায় এবং প্রযুক্তি ও পণ্য বিষয়ক প্রধান কর্মকর্তা কাওয়ালজিৎ সিংও দায়িত্ব ছেড়ে দেন।

পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগের আগে প্রণয় ও রাধিকা তাদের মালিকানার বেশিরভাগটাই আদানি গ্রুপের কাছে বিক্রি করে দিয়েছিলেন। ওই পদক্ষেপের ফলে মাত্র চার মাসের চেষ্টাতেই ধনকুবের গৌতম আদানি নেতৃত্বাধীন কোম্পানিগুলোর কাছে সম্প্রচারমাধ্যমটির নিয়ন্ত্রণ চলে যায়।

এই সময়ের মধ্যে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কথা বলে এনডিটিভি ওই শেয়ার হস্তান্তর ঠেকাতে বেশ কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয়।

বন্দর থেকে শুরু করে জ্বালানি ব্যবসাধারী আদানি গ্রুপ এনডিটিভি নিয়ন্ত্রণ নেওয়ার পরপরই সাংবাদিকতার স্বাধীনতায় হস্তক্ষেপ হতে পারে ভয়ে সম্প্রচারমাধ্যমটির ঊর্ধ্বতন নির্বাহী সম্পাদক রভিশ কুমারের নেতৃত্বে অনেক সাংবাদিকই প্রতিষ্ঠানটি ছেড়ে দেন।

 

শুক্রবার ঊর্ধ্বতন নির্বাহীদের পদত্যাগের কথা জানিয়ে এনডিটিভি বলেছে, “নতুন কৌশলগত দিক ও লক্ষ্য নির্ধারণে নতুন নেতৃত্ব নিয়ে আসতে কাজ করছে কোম্পানি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএলের মাঝে হঠাৎ অবসরের ঘোষণা রশিদ খানের

মিত্রদের দায়-দায়িত্ব নিয়ে ন্যাটো প্রধানের সামনে ট্রাম্পের বার্তা

হরমুজ প্রণালীতে নতুন শর্ত, তেলে ব্যারেলপ্রতি ১ ডলার টোল চাইছে ইরান

বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা, আলোচনায় ভ্যান্স–উইটকফ–কুশনার

ভিসা নিয়ে কড়াকড়ি, ১৩ দেশের একসঙ্গে সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামায় বিশ্বনেতাদের সন্তোষ, স্থিতিশীলতার পথে আহ্বান

মিশিগানে তিন দিনব্যাপী কনসুলেট সেবা সমাপ্ত, রেকর্ড সংখ্যক প্রবাসীর সেবা গ্রহণ

জাতিসংঘে হরমুজ ইস্যুতে চীন-রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন

ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উর্ত্তীণ ঔষধ ব্যবহার, লাখ টাকা জরিমানা

১০

‘রেড লাইন’ পার হলেই সংঘাত ছড়াবে আরও বিস্তৃত অঞ্চলে: ইরানের হুঁশিয়ারি

১১

মিশিগানে শিশুদের নানা প্রতিযোগিতা, উদ্যোগে বাংলা সাহিত্য পরিষদ

১২

স্বাধীনতা দিবস উপলক্ষে মিশিগান সেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অংশগ্রহণে নিরাপত্তা গ্যারান্টি চাইছে ইরান

১৪

হুমকিতে অনড় ইরান, ক্ষতিপূরণ পেলেই খুলবে হরমুজ

১৫

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানকে কতবার আলটিমেটাম

১৬

ইরান অভিযান ঘিরে অস্বীকৃতি, ১২ কর্মকর্তা ছাঁটাই মার্কিন বাহিনীতে

১৭

এমপির উদ্যোগে পুনরায় চালু হলো ২ বছর বন্ধ থাকা প্যাথলজি বিভাগ

১৮

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের তালিকা চূড়ান্ত

১৯

এপস্টিন নথি ইস্যুতে পাম বন্ডিকে বরখাস্তের পথে ট্রাম্প

২০