বাংলা সংবাদ ডেস্ক
২৩ জানুয়ারী ২০২৬, ২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৬৩ রানের ব্যবধানে চট্টগ্রামকে উড়িয়ে রাজশাহীর উৎসব

তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে আগেই জয়ের ভিত গড়েছিল রাজশাহী ওয়ারিয়র্স। বাকি কাজটা সুনিপুণভাবে সারলেন বোলাররা। ১৭৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে বিনুরা ফার্নান্দো ও হাসান মুরাদের বোলিং তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ল চট্টগ্রাম রয়্যালসের ব্যাটিং লাইনআপ। একপেশে ফাইনালে চট্টগ্রামকে ৬৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিপিএলের দ্বাদশ আসরের নতুন চ্যাম্পিয়ন হিসেবে মুকুট পরল নাজমুল হোসেন শান্তর রাজশাহী। ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১১ রানেই গুটিয়ে যায় শেখ মেহেদী হাসানের দল।

 

 

এটি রাজশাহীর দ্বিতীয় বিপিএল শিরোপা। এর আগে বিপিএলের ২০১৯-২০ মৌসুমে রাজশাহী রয়্যালস নামে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। এদিকে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তিনবার শিরোপা জিতেছে ঢাকা। রাজশাহীর সমান দুবার করে চ্যাম্পিয়ন হয় বরিশাল। আর একবার শিরোপা জিতেছে রংপুর রাইডার্স।

 

 

বড় রান তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয় হয় চট্টগ্রামের। ইনিংসের তৃতীয় ওভারেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় রাজশাহী। লঙ্কান পেসার বিনুরা ফার্নান্দো ওই ওভারে তুলে নেন দুই উইকেট। ১০ বলে ৯ রান করা নাইম শেখকে বোল্ড করার পরের বলেই মাহমুদুল হাসান জয়কে (০) তানজিদের হাতে ক্যাচ বানিয়ে ফেরান তিনি। এরপর পাওয়ার প্লের শেষ ওভারে আক্রমণে এসেই তিনি ফেরান হাসান নাওয়াজকে (১১)। ৬ ওভারে ৩ উইকেটে ৪১ রান তুলে তখনই ব্যাকফুটে চলে যায় চট্টগ্রাম।

 

 

মিডল অর্ডারেও ধস অব্যাহত থাকে। নিশামের বলে জাহিদুজ্জামান (১১) এবং মুরাদের বলে বড় শট খেলতে গিয়ে অধিনায়ক শেখ মেহেদী (৪) আউট হলে ম্যাচের ভাগ্য কার্যত নির্ধারিত হয়ে যায়। ১২ ওভারে ৫ উইকেটে ৭২ রান তুলে ধুঁকতে থাকে চট্টগ্রাম।

 

 

সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখেছিলেন ওপেনার মির্জা তাহির বেগ। কিন্তু দলীয় ৯২ রানে তিনিও হার মানেন। ৩৬ বলে ৩৯ রান করে মুরাদের বলে মুশফিকুর রহিমের দারুণ স্টাম্পিংয়ের শিকার হন তিনি। শেষদিকে আমের জামাল এক ছক্কায় ৮ রান করে নিশামের বলে বোল্ড হন।

 

 

ম্যাচের ১৭তম ওভারে ফিরে আবারও জোড়া আঘাত হানেন বিনুরা। আসিফ আলী ও শরিফুল ইসলামকে ফিরিয়ে রাজশাহীর উৎসবের উপলক্ষ এনে দেন তিনি। ১১১ রানে অলআউট হয় চট্টগ্রাম। রাজশাহীর হয়ে বিনুরা ফার্নান্দো ৪টি এবং হাসান মুরাদ ৩টি উইকেট শিকার করে জয়ের নায়ক বনে যান। এছাড়া জিমি নিশাম দুটি ও আব্দুল গাফফার সাকলাইন একটি উইকেট পেয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০