বাংলা সংবাদ, মিশিগান ব্যুরো
১৩ নভেম্বর ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৪১৬ বছর বয়সী ঐতিহাসিক আঙুর গাছ বিশ্বজুড়ে বিস্ময়

পাহাড়ের গা ঘেঁষে তিব্বতের পূর্বাঞ্চলের জুবা গ্রামের নির্জন উপত্যকায় দাঁড়িয়ে আছে এক প্রাচীন আঙুরগাছ—যার বয়স এখন প্রায় ৪১৬ বছর। চার শতাব্দীর ঝড়বৃষ্টি, তুষার আর সময়ের ভার উপেক্ষা করে টিকে আছে এই বুনো আঙুরগাছ। চলতি বছরের ২১ সেপ্টেম্বর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস আনুষ্ঠানিকভাবে এটিকে বিশ্বের সবচেয়ে প্রাচীন জীবিত বুনো আঙুরগাছ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

 

গাছটির উচ্চতা প্রায় আট মিটার, গোড়ার পরিধি ২ মিটার ৯ সেন্টিমিটার, আর কাণ্ডের ব্যাস ৬৭ সেন্টিমিটার। চাংদু শহরের তৃতীয় ‘প্রাচীন বৃক্ষ জরিপে’ এটি প্রথম নজরে আসে। পরে চীনের সাউথওয়েস্ট ফরেস্ট্রি ইউনিভার্সিটির উড সায়েন্স রিসার্চ ল্যাবরেটরি বলয়বর্ষ পরীক্ষার মাধ্যমে গাছটির বয়স নিশ্চিত করে। বিজ্ঞানীদের মতে, এ ধরনের আঙুরগাছ সাধারণত ৫০ বছরের বেশি টেকে না। এই জাতের শতবর্ষী গাছও বিরল। কিন্তু ঝুগাং কাউন্টিতে এখনো ১০০ বছরের বেশি বয়সী ৬৪টি আঙুরগাছ টিকে আছে। এটা বেশ বিস্ময়কর।

 

চায়নিজ একাডেমি অব অ্যাগ্রিকালচারাল সায়েন্সেসের ইনস্টিটিউট অব ফ্রুট ট্রিজের ডেপুটি ডিরেক্টর ওয়াং হাইবো বলেন, ২ হাজার ৪০০ মিটার উচ্চতায় চার শতাব্দীর বেশি পুরোনো বুনো আঙুরগাছের সন্ধান পাওয়া প্রকৃতির ধৈর্য আর জীবনের টিকে থাকার অবিশ্বাস্য ক্ষমতার এক জীবন্ত সাক্ষ্য। এটি শুধু একটি বিশ্ব রেকর্ড নয়, যেন সময়েরই এক জীবন্ত দলিল।

 

এর আগে স্লোভেনিয়ার মারিবোর শহরের বিখ্যাত ‘দ্য ওল্ড ভাইন’ আঙুরগাছের বয়স ১৯৭২ সালের গবেষণায় ৩৫০ থেকে ৪০০ বছর বলে ধারণা করা হয়েছিল। কিন্তু তিব্বতের এই বুনো আঙুরগাছ সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। তিব্বতের এই অঞ্চলে মদ তৈরির ঐতিহ্যও বেশ পুরোনো। প্রায় এক হাজার বছরের পুরোনো সাহিত্যকর্ম ‘দ্য এপিক অব কিং গেসার’-এ এই অঞ্চলে আঙুরচাষের উল্লেখ পাওয়া যায়। ২০০৪ সালে ঝুগাং অঞ্চলকে ‘চীনের বুনো লাল আঙুরের জন্মস্থান’ ঘোষণা করা হয়। দুই দশক পর সেই একই অঞ্চলের নাম আবার উঠে এসেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।

 

বিজ্ঞানীরা বলেন, আঙুরগাছের বলয়বর্ষ শুধু সময়ের হিসাবই রাখে না, বরং এটি স্থানীয় আবহাওয়ার ইতিহাস সম্পর্কেও ধারণা দেয়। কোন বছর ঠান্ডা ছিল, কোন বছর উষ্ণ ছিল, খরা বা বৃষ্টির অবস্থান কেমন ছিল—তা–ও আঙুরগাছের বলয়বর্ষ থেকে জানা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেট্রয়েটে মা গ্রোসারী এন্ড সুপার মার্কেট–এর গ্র্যান্ড ওপেনিং, রমজান উপলক্ষে বিগ সেল

কারাগারে গণতন্ত্রের অংশগ্রহণ: শুরু হলো কারাবন্দীদের ভোটগ্রহণ

মিশিগানে সিলেট-৪ আসনের মনোনীত প্রার্থী আরিফুল হকের সঙ্গে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

এপস্টেইন ফাইল: কেন হঠাৎ বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে?

শেষ মুহূর্তে অর্থায়ন মিললেও আংশিকভাবে শাটডাউনে যুক্তরাষ্ট্র সরকার

যাত্রা শুরু করল ‘সারা ব্রাইডাল’, জমকালো আয়োজনে উদ্বোধন

যুক্তরাষ্ট্রে ঘরোয়া ফ্লাইটে রিয়েল আইডি বাধ্যতামূলক, ফেব্রুয়ারি থেকে কার্যকর

যুক্তরাজ্যের চীন চুক্তিকে ‘বিপজ্জনক সিদ্ধান্ত’ বললেন ট্রাম্প

পাকিস্তান ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি

জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস হিসেবে যোগদান করলেন মেধাবী কর্মকর্তা মো: সালাহ উদ্দিন

১০

মার্কিন ভিসানীতিতে পরিবর্তন: সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয়রা

১১

কমলগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা – প্রধান অতিথি মাওলানা মামুনুল হক

১২

মুক্তহাতে দুঃসাহসিক আরোহণ, নতুন রেকর্ড গড়লেন অ্যালেক্স হনল্ড

১৩

কী এই ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম, কেন চালু হচ্ছে?

১৪

খালেদা জিয়া ও শেখ হাসিনার নামে রাস্তার নামকরণ অনুমোদন ও পরবর্তীতে বাতিল এবং আমরা প্রবাসী বাংলাদেশিরা

১৫

সহনশীল পাড়া-মহল্লা: ডিপলি রুটেড গার্ডেনস কৃষ্ণাঙ্গ কৃষকদের জন্য বাধা কমাচ্ছে

১৬

বরফের চাদরে নিউইয়র্ক–মিশিগানসহ বহু অঙ্গরাজ্য, গৃহবন্দি কোটি মানুষ

১৭

নীরবে শরীর ধ্বংস করছে ডায়াবেটিস: লক্ষণ বুঝলেই বিপদ এড়ানো সম্ভব

১৮

শীতে বিপর্যয়: যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১১ জনের প্রাণহানি

১৯

নিলামে ইতিহাস: ৫ কোটি ৬৩ লাখ টাকায় বিক্রি ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

২০