বাংলা সংবাদ ডেস্ক
২ এপ্রিল ২০২৬, ১২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের তালিকা চূড়ান্ত

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। ইতিহাসে প্রথমবারের মতো বৈশ্বিক এই আসরে লড়াই করবে ৪৮টি দেশ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চূড়ান্ত হয়েছে দলগুলোর গ্রুপিং। ১০টি গ্রুপে ভাগ হয়ে দলগুলো বিশ্বজয়ের লড়াইয়ে নামবে। ফুটবলের এই মহাযজ্ঞে এবার ইউরোপের পাওয়ার হাউস থেকে শুরু করে এশিয়ার উদীয়মান শক্তি সবাই একই মঞ্চে লড়বে বিশ্বসেরার মুকুটের জন্য।

 

 

 

টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজক মেক্সিকোর সাথে গ্রুপ ‘এ’-তে লড়বে এশিয়ার শক্তিশালী দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং চেক প্রজাতন্ত্র। গ্রুপ ’বি’-তে স্বাগতিক কানাডার সঙ্গী হয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার, সুইজারল্যান্ড এবং বসনিয়া-হার্জেগোভিনা। লাতিন পরাশক্তি ব্রাজিলের অবস্থান গ্রুপ ’সি’-তে, যেখানে তাদের মোকাবিলা করতে হবে আফ্রিকান সিংহ মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ডকে। অন্যদিকে, গ্রুপ ’ডি’-তে লড়বে অন্যতম স্বাগতিক যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে এবং তুরস্ক।

 

 

​চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির ঠাঁই হয়েছে গ্রুপ -’ই‘ তে, যেখানে তাদের প্রতিপক্ষ আইভরি কোস্ট, ইকুয়েডর ও কিউরাসাও। গ্রুপ ’এফ’-এ এশিয়ান পরাশক্তি জাপানের সাথে আছে তিউনিসিয়া, নেদারল্যান্ডস ও সুইডেন। শক্তিশালী বেলজিয়ামের অবস্থান গ্রুপ ’জি’-তে, যেখানে তাদের গ্রুপ সঙ্গী ইরান, মিশর ও নিউজিল্যান্ড। এদিকে গ্রুপ ’এইচ’-এ শক্তিশালী স্পেনের সাথে লড়াই জমবে লাতিন শক্তি উরুগুয়ে, সৌদি আরব এবং কেপ ভার্দের।

 

 

​কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স গ্রুপ ’আই’-তে লড়বে সেনেগাল, নরওয়ে ও ইরাকের বিপক্ষে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মিশন শুরু হবে গ্রুপ ’জে’ থেকে, যেখানে লিওনেল মেসিদের প্রতিপক্ষ জর্ডান, আলজেরিয়া ও অস্ট্রিয়া। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল গ্রুপ ’কে’-তে খেলবে কলম্বিয়া, উজবেকিস্তান ও কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের সাথে। আর সবশেষ গ্রুপ ’এল’-এ থ্রি লায়ন্স ইংল্যান্ডের মুখোমুখি হবে গতবারের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া, পানামা এবং ঘানা।

 

 

 

ফুটবল ইতিহাসের এই বৃহত্তম মহাযজ্ঞ শুরু হবে আগামী ১১ জুন। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে স্বাগতিকরা। ইতিহাসের প্রথম স্টেডিয়াম হিসেবে তিনটি (১৯৭০, ১৯৮৬ ও ২০২৬) বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজনের সাক্ষী হবে এই মাঠ। দীর্ঘ ৩৯ দিন ব্যাপী এই ফুটবল উৎসবের পর্দা নামবে ১৯ জুলাইয়ের মেগা ফাইনালের মধ্য দিয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের তালিকা চূড়ান্ত

এপস্টিন নথি ইস্যুতে পাম বন্ডিকে বরখাস্তের পথে ট্রাম্প

মার্কিন ডলারে থাকবে ট্রাম্পের স্বাক্ষর কোনো প্রেসিডেন্ট আগে কি এমনটা করেছেন?

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

জলবায়ু ক্ষতির তিন দশক ১০ ট্রিলিয়ন ডলারের ক্ষতি করেছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পবিরোধী আন্দোলনে রাজপথে লাখো মানুষ ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত ট্রাম্প

ফ্লোরিডায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত

মিশিগানে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিঠা উৎসব ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠলেন

১০

ইরান কি আমেরিকার জন্য দ্বিতীয় ভিয়েতনাম

১১

আস্থা, অগ্রযাত্রা ও সম্ভাবনার নতুন দিগন্তে “বাংলা সংবাদ” আটটি সফল বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ

১২

ডানকিন ডোনাটসের ফ্র্যাঞ্চাইজিকে দেড় মিলিয়ন ডলার জরিমানা

১৩

নিউইয়র্কে “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের প্রদর্শনী

১৪

যুক্তরাষ্ট্রজুড়ে প্রচারিত হবে রাজীদ সিজনের ‘কাদিশ’

১৫

নিউইয়র্কে ৩০ লাখের বেশি অভিবাসী সহায়তা কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশ

১৬

মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান

১৭

নতুন আইআরএস নিয়মে কর ফেরত পেতে দেরি, অনেকের অর্থ ‘ফ্রিজ’

১৮

যুক্তরাষ্ট্রে আশ্রয়ের অধিকার সীমিত করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

১৯

যুক্তরাষ্ট্রে ট্যাক্স রিফান্ড জালিয়াতি মামলায় ৩ ব্যক্তির কারাদণ্ড

২০