২১ জুন ২০২৩, ৩:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২০২৪ সালে যুক্তরাষ্ট্রের মাঠে গড়াবে কোপা আমেরিকা টুর্নামেন্ট

লাতিন আমেরিকা মহাদেশের ফুটবল শ্রেষ্ঠত্ব লড়াইয়ের আসর কোপা আমেরিকা। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের মাঠে গড়াবে এই টুর্নামেন্টের পরবর্তী আসর। আগামী বছরের ২০ জুন টুর্নামেন্টের পর্দা উঠবে। আর ১৪ জুলাই শিরোপা নির্ধারণী ফাইনাল দিয়ে শেষ হবে মেগা এই আসর।

মঙ্গলবার (২০ জুন) দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। ক্রীড়াভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ইএসপিএনের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

কোপা আমেরিকার সাধারণত দক্ষিণ আমেরিকার ১০টি দেশ অংশগ্রহণ করে থাকে। তবে এবার কনকাকাফ জোন থেকে খেলবে আরও ছয়টি দেশ। উত্তর, মধ্য আমেরিকার পাশাপাশি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে এই ছটি দেশকে খেলার জন্য আমন্ত্রণ জানানো হবে।

কনমেবল প্রেসিডেন্ট আলেজান্দ্রো ডমিনগুয়েজ বলেন, মোট ২৫ দিন ধরে এ টুর্নামেন্ট হবে। কোন কোন শহর ও স্টেডিয়ামে ম্যাচগুলো গড়াবেবে-তা শিগগিরই জানিয়ে দেয়া হবে। সেই সঙ্গে পূর্ণাঙ্গ সময়সূচিও জানানো হবে।

ইতোমধ্যে কোপার ফরম্যাট জানানো হয়েছে। এবার লাতিন আমেরিকার ‘বিশ্বকাপে খেলতে কনকাকাফ অঞ্চলের ৬টি দলকে আমন্ত্রণ জানানো হবে। ২০২৩-২৪ ন্যাশনস লিগ টুর্নামেন্টে খেলে কোয়ালিফাই করে আসতে হবে তাদের।

সাধারণত কোপায় আর্জেন্টিনা, ব্রাজিলসহ দক্ষিণ আমেরিকার সব ফুটবল খেলুড়ে দল অংশ নেয়। তবে অন্য অঞ্চল থেকে দল অতিথি করার ঐতিহ্য রয়েছে তাদের। বর্তমানে কোপা আমেরিকা ও বিশ্বকাপ চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা।

আগামী ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে বিশ্বকাপের আসর। সঙ্গত কারণে কোপা আমেরিকাকে মেসি-নেইমারদের জন্য বিশ্বমঞ্চের মহড়া বলছেন ফুটবল বোদ্ধারা। ফলে মহাদেশের লড়াইয়ে নামতে উন্মুখ হয়ে আছে দলগুলো।

খেলাধুলা নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০