মাহফুজ আদনান
৫ জানুয়ারী ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হ্যামট্রামিক শহরের নতুন মেয়র ও সিটি কাউন্সিলের শপথ গ্রহণ সম্পন্ন

মিশিগানের হ্যামট্রামিক শহরের সিটি কাউন্সিলের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিল সদস্যদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার, ৪ জানুয়ারি ২০২৬ সন্ধ্যায় হ্যামট্রামিক পাবলিক লাইব্রেরিতে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক নাগরিকের উপস্থিতিতে নতুন নেতৃত্বকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

 

 

 

বিকেল ৫টা ১৫ মিনিটে অতিথিদের আসন গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে শপথ গ্রহণ করেন নবনির্বাচিত সিটি মেয়র ইঞ্জিনিয়ার এডাম আল হারবি। একই অনুষ্ঠানে শপথ নেন সিটি কাউন্সিলের নবাগত সদস্যরা আবু মুসা, নাঈম চৌধুরী ও ইউসুফ সায়েদ।

 

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হ্যামট্রামিকের সাবেক মেয়র ডা. আমির গালিব। এছাড়াও মিশিগান স্টেট ও ওয়েন কাউন্টির বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। মিশিগানের অন্যান্য শহর থেকে আগত কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব ও বর্ণিলতা আরও বৃদ্ধি করে।

 

 

 

 

 

উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৫ অনুষ্ঠিত প্রাইমারি নির্বাচনের পর ৪ নভেম্বর ২০২৫ তারিখে চূড়ান্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে হ্যামট্রামিক শহরের প্রশাসনিক দায়িত্ব আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্বের হাতে হস্তান্তর করা হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশনের ইফতার মাহফিল সম্পন্ন।

MBCH এর আয়োজনে মিশিগানের লার্জেস্ট ইফতার মাহফিলে লুটনেনট গভর্নর গার্লিন গিলক্রিস্ট।

নাজিফা তুষির জাদু ‘প্রেশার কুকার’-এ রায়হান রাফীর নতুন প্রযোজনা

ট্রাম্পকে হত্যার চেষ্টা, ইরানের দিকে আঙুল মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

স্টুডেন্ট ভিসায় কড়াকড়ি, চার দেশের আবেদন গ্রহণ বন্ধ যুক্তরাজ্যের

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিজার্ভ বনে সড়ক সংস্কার থামাল বন বিভাগ

ড্রোন হামলায় নিহত: ভাইদের সাথে শেষ যে কথা বলেছিলেন বড়লেখার সালেহ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, নাগরিকদের দ্রুত সরে যেতে বলল যুক্তরাষ্ট্র

রুদ্ধশ্বাস ম্যাচে চীনের কাছে হার, লড়াইয়ে নজর কাড়ল বাংলাদেশ

১০

ইরানে হামলার ঘটনায় সামরিক ঘাঁটি ব্যবহারে স্পেনের অস্বীকৃতি

১১

মিশিগানে জালালাবাদ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন।

১২

মিশিগানে মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৩

যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, অনিশ্চয়তায় বিশ্বকাপ ও ফিনালিসিমা

১৪

হরমুজ প্রণালি অচল হলে বিশ্ব অর্থনীতিতে প্রভাব হবে মারাত্মক

১৫

ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় আমিরাতে বড়লেখার সালেখ উদ্দিনের মৃত্যু

১৬

উপসাগরীয় অঞ্চলে আতঙ্ক, হামলায় চাপে নিরাপত্তা ভাবমূর্তি নিয়ে নতুন শঙ্কা

১৭

বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগান BAM এর ইফতার ডিনার অনুষ্ঠিত

১৮

ইরানে সামরিক অভিযান ‘আইনবহির্ভূত’, দাবি এডওয়ার্ড মার্কির

১৯

মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ছে, প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দুশ্চিন্তা

২০