তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা
২ ডিসেম্বর ২০২৫, ৩:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাকালুকির ‘হাওরখাল বিল’ প্রকাশ্যে ১ কোটি ৯৪ লাখ টাকায় নিলাম সম্পন্ন

হাকালুকি হাওরের সর্ববৃহৎ সরকারি জলমহাল ‘হাওরখাল বিল’ প্রকাশ্যে নিলাম সম্পন্ন হয়েছে। নিলামে হাওরখাল জলমহাল ১ কোটি ৫৫ লক্ষ ৫০ হাজার টাকা সর্বোচ্চ দরদাতা হয়ে জনকল্যাণ মৎস্যজীবি সমবায় সমিতি নিলামে নিয়ছে। নতুন হিসাব অনুযায়ী ২৫ শতাংশ ভ্যাট ও ট্যাক্স যোগ করে মোট অর্থের পরিমাণ ১ কোটি ৯৪ লক্ষ ৩৭ হাজার ৫০০ টাকা যা সরকারি কোষাগারে প্রে-অর্ডারে মাধমে জমা দিতে হবে।

 

 

 

সোমবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে প্রকাশ্যে নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়। নিলাম কার্যক্রমে ২২ টি নিবন্ধনকৃত মৎস্যজীবি সমবায় সমিতি অংশ গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, হাকালুকি ইউনিয়ন সহকারি (ভূমি) কর্মকর্তা বীরবল কান্তি চৌধুরী, হাওরখাল বিলের তদারকি ও রক্ষণাবেক্ষন সেচ্ছাসেবী কমিটির সদস্য বর্নি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদিন, তালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা এখলাছুর রহমান, জামায়াতে ইসলামী উপজেলা নায়াবে আমীর ফয়সাল আহমদ, এনসিপির তামিম আহমদ ও গণঅধিকার পরিষদের আব্দুর নুর তালুকদার সহ সাংবাদিকবৃন্দ ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ ও বিভিন্ন মৎস্যজীবি সমবায় সমিতির নেতৃবৃন্দ। নিলামকে কেন্দ্র করে এলাকায় উৎসুক জনতার ভিড় দেখা গিয়েছে।

 

 

 

এর আগে শনিবার উপজেলা প্রসাশন থেকে নিলাম বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল যে হাকালুকি ইউনিয়ন অফিসে ১ ডিসেম্বর দুপুর ২টায় হাওরখাল বিলের সরকারি নিলাম অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তির পর থেকেই নিলামকে ঘিরে স্থানীয়দের আগ্রহ বাড়ে। হাওরখাল বিল হাকালুকি হাওরের অন্যতম বড় জলমহাল হওয়ায় এর নিলামকে কেন্দ্র করে প্রতিবছরই ব্যাপক আলোচনা হয়। স্থানীয়রা মনে করছেন, নিলামে সরকার ঘোষিত মূল্য এবং অতিরিক্ত ভ্যাট–ট্যাক্সসহ এবার যে অর্থ নির্ধারিত হয়েছে, তা পূর্ববছরের তুলনায় উল্লেখযোগ্য।

 

 

 

এ বিষয়ে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া মঙ্গলবার বিকেলে জানান, হাওরখাল বিল ১ কোটি ৫৫ লক্ষ ৫০ হাজার টাকা সর্বোচ্চ দরদাতা হয়ে জনকল্যাণ মৎস্যজীবি সমবায় সমিতি নিলামে নিয়েছে। তার উপর আরও ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ আয়কর বাবত ৩৮ লক্ষ ৮৭ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে। সব মিলে ১ কোটি ৯৪ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা প্রে অর্ডারের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে হবে। ইতোমধ্যে জনকল্যাণ মৎস্যজীবি সমবায় সমিতির কাছ থেকে ৫ লক্ষ টাকা জামানত বাবত নেয়া হয়েছে। সম্পুর্ন টাকা প্রে অর্ডারের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেয়ার পর জামানত বাবত ৫ লক্ষ টাকা ফেরত দেয়া হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলার ঘটনায় সামরিক ঘাঁটি ব্যবহারে স্পেনের অস্বীকৃতি

মিশিগানে জালালাবাদ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন।

মিশিগানে মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত

যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, অনিশ্চয়তায় বিশ্বকাপ ও ফিনালিসিমা

হরমুজ প্রণালি অচল হলে বিশ্ব অর্থনীতিতে প্রভাব হবে মারাত্মক

ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় আমিরাতে বড়লেখার সালেখ উদ্দিনের মৃত্যু

উপসাগরীয় অঞ্চলে আতঙ্ক, হামলায় চাপে নিরাপত্তা ভাবমূর্তি নিয়ে নতুন শঙ্কা

বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগান BAM এর ইফতার ডিনার অনুষ্ঠিত

ইরানে সামরিক অভিযান ‘আইনবহির্ভূত’, দাবি এডওয়ার্ড মার্কির

মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ছে, প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দুশ্চিন্তা

১০

ফুটবলে বড় পরিবর্তন, বিশ্বকাপ থেকেই চালু নতুন নিয়ম

১১

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে ১০ কোটি টাকার সরকারি ভূমি জবর-দখলের অভিযোগ

১২

ইরানে হামলার প্রেক্ষাপটে মার্কিন সেনাদের নিরাপত্তা নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

১৩

এপস্টিনের সঙ্গে সম্পর্ক বিতর্ক, বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রধান সরে দাঁড়ালেন

১৪

মার্কিন কংগ্রেসে নতুন বিতর্ক, মুসলিম নারী সদস্যদের দেশ ছাড়ার দাবি ট্রাম্পের

১৫

২০২৬ সালের সাদাকাতুল ফিতরের হার ঘোষণা করল উলামা কাউন্সিল অব মিশিগান

১৬

আজ থেকে যুক্তরাজ্যে ভ্রমণে ‘ইটিএ’ বাধ্যতামূলক, সমস্যায় দ্বৈত নাগরিকরা

১৭

সৌদি ফেরত মানসিক ভারসাম্যহীন নারীর খোঁজ পেল পরিবার বড়লেখার নিখোঁজ রিজিয়া জীবিত, পিবিআইয়ের সহায়তায় শনাক্ত পরিচয়

১৮

আদালতের সিদ্ধান্তে ক্ষুব্ধ ট্রাম্প, শুল্ক ও লাইসেন্স ফি বাড়ানোর সতর্কবার্তা

১৯

জ্বালানি বিপ্লবের স্বপ্ন: কয়লার পরিবর্তে কৃত্রিম সূর্য বানাচ্ছেন বিল গেটস

২০